• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০২:৩০:২০ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত

২৭ জানুয়ারী ২০২৬ বিকাল ০৫:০১:৪৫

মিয়ানমার থেকে ছোড়া গুলিতে ২ বাংলাদেশি কিশোর আহত

টেকনাফ (কক্সবাজার) প্রতিনিধি : কক্সবাজারের টেকনাফে মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে মো.সোহেল (১৫) ও মোহাম্মদ আব্দুল্লাহ (১৬) নামে দুই কিশোর জেলে গুলিবিদ্ধ হয়েছে।

২৭ জানুয়ারি মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী সংলগ্ন নাফ নদী সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

গুলিবিদ্ধ সোহেল হোয়াইক্যং ইউনিয়নের কানজরপাড়া এলাকার শেখ কামালের ছেলে এবং আব্দুল্লাহ একই এলাকার মোহাম্মদ ইউনুছের ছেলে।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার সকাল সাড়ে ১১টার দিকে হোয়াইক্যং ইউনিয়নের জীম্বংখালী বিওপির পূর্ব পাশে নাফ নদী-সংলগ্ন কেওড়া বাগানে মাছ শিকার ও লাকড়ি সংগ্রহ করতে যায় তারা। এ সময় হঠাৎ মিয়ানমার সীমান্তের দিক থেকে ছোড়া গুলিতে তারা দুজনই গুলিবিদ্ধ হয়।

গুলিবিদ্ধ আব্দুল্লাহর মামা মোহাম্মদ ইসমাইল জানান, গুলির শব্দ শুনে স্থানীয়রা দ্রুত গিয়ে দুজনকে উদ্ধার করেন। পরে গুরুতর আহত অবস্থায় তাদের উখিয়ার কুতুপালং এমএসএফ হাসপাতালে ভর্তি করা হয়।

তিনি আরও জানান, সোহেলের বাম পা ও হাতে গুলি লাগে এবং আব্দুল্লাহর মাথায় গুলি লাগে। বর্তমানে দুজনের অবস্থাই আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা।

আরও পড়ুন

শাহজালাল মাজারে স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে স্ত্রীর চিঠি

হোয়াইক্যং পুলিশ ফাঁড়ির ইনচার্জ উপ-পরিদর্শক (এসআই) খোকন কান্তি রুদ্র বলেন, ওই এলাকায় দুইজন কিশোরের গুলিবিদ্ধ হওয়ার কথা শুনেছি। তারা বর্তমানে বেসরকারি এমএসএফ হাসাপাতালে চিকিৎসাধীন রয়েছে।

উখিয়া ৬৪ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জহিরুল ইসলাম জানান, সকাল ১১টার দিকে হোয়াইক্যং সীমান্তে নাফ নদীর প্রায় ৫০০ গজ ওপারে মায়ানমার অভ্যন্তর থেকে গোলাগুলির শব্দ শোনা যায়। এর প্রায় দেড় ঘণ্টা পর দুজন কিশোর গুলিবিদ্ধ হওয়ার খবর পাওয়া যায়। তাদের মধ্যে একজনের মাথায় এবং অন্যজনের পায়ে গুলি লাগে। পরে তাদের জিজ্ঞাসাবাদ করা হলেও তারা ঘটনার বিষয়ে স্পষ্ট কোনো তথ্য দিতে পারেনি। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে। সীমান্তে বিজিবি সতর্ক অবস্থানে রয়েছে এবং সীমান্ত পরিস্থিতি বর্তমানে স্বাভাবিক রয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬