• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১২ই কার্তিক ১৪৩৩ সকাল ০৮:১০:০৩ (27-Oct-2026)
  • - ৩৩° সে:

লালমনিরহাটে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

২২ জানুয়ারী ২০২৬ সকাল ০৯:০৩:১৫

লালমনিরহাটে এসএসসি ফরম পূরণে অতিরিক্ত ফি আদায়ের অভিযোগ

লালমনিরহাট প্রতিনিধি: লালমনিরহাটের নয়ারহাট পূর্ব সাপটানা উচ্চ বিদ্যালয়ে এসএসসি ফরম পূরণে নির্ধারিত ফি’র অতিরিক্ত অর্থ আদায়ের অভিযোগ উঠেছে বিদ্যালয়ের প্রধান শিক্ষক গোলাম সারোয়ারের বিরুদ্ধে। এ ঘটনাকে কেন্দ্র করে শিক্ষার্থী ও অভিভাবকদের মধ্যে চরম ক্ষোভ ও উদ্বেগ দেখা দিয়েছে।

২১ জানুয়ারি বুধবার দুপুরে সরেজমিনে খোঁজ নিয়ে জানা গেছে, এসএসসি ফরম পূরণের পাশাপাশি মেয়েদের উপবৃত্তি করানো, বনভোজন, মিলাদ মাহফিল, লাইব্রেরি ও কম্পিউটার প্রশিক্ষণের নামে শিক্ষার্থীদের কাছ থেকে অতিরিক্ত টাকা আদায় করা হয়েছে। তবে এসব কার্যক্রম বাস্তবে কখনোই বাস্তবায়ন করা হয়নি।

এছাড়া করোনাকালীন ২০২১ সালের শিক্ষার্থীদের ফরম পূরণের জন্য সরকার থেকে ফেরত দেওয়া ৪৫০ টাকা করে প্রায় ১২০ জন শিক্ষার্থীর মোট প্রায় ৫৪ হাজার টাকা শিক্ষার্থীদের ফেরত না দিয়ে আত্মসাতের অভিযোগও উঠেছে।

আরও পড়ুন

সাজেকে সমঝোতা হয়নি, অবরোধ অব্যাহত রাখার ঘোষণা

আরও অভিযোগ রয়েছে, সম্প্রতি অনুষ্ঠিত বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় মাঠ সংস্কারের নামে অতিরিক্ত ব্যয় দেখানো হয়েছে। বিদ্যালয়ে বিভিন্ন উপকমিটি গঠন করা হলেও প্রধান শিক্ষকের অনুগত ২-৩ জন শিক্ষককে দিয়ে প্রায় সব কমিটি করা হয়েছে, ফলে অন্যান্য শিক্ষকরা বঞ্চিত হয়েছেন বলে দাবি সংশ্লিষ্টদের।

এ বিষয়ে জানতে চাইলে প্রধান শিক্ষক গোলাম সারওয়ার অভিযোগ স্বীকার করে বলেন, ‘সরকারি স্কুলসহ অন্যান্য স্কুলে এর থেকে বেশি ফি আদায় করেছে। এছাড়া অতিরিক্ত টাকা এটা আমার অনলাইন খরচের টাকা হিসেবে নেয়া।’

এ প্রসঙ্গে লালমনিরহাট সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মনোনীতা দাস বলেন, ‘অভিযোগ পেলে তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।’

আরও পড়ুন

গাজীপুরে ফের ঝুটের গোডাউনে আগুন

এ বিষয়ে স্থানীয় শিক্ষার্থী ও অভিভাবকরা দ্রুত তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
ব্যালন ডি’অর ২০২৬: কে কোন পুরস্কার জিতলেন?
২৭ অক্টোবর ২০২৬ সকাল ০৮:০৫:৩১



আইজিপির অপসারণ চায় এনসিপি
আইজিপির অপসারণ চায় এনসিপি
২৬ অক্টোবর ২০২৬ রাত ১০:২২:৪৯