অনলাইন ডেস্ক: কক্সবাজারের সমুদ্র সৈকতে গোসলে নেমে তিন পর্যটকের মৃত্যু হয়েছে। এ সময় আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছে।
২১ অক্টোবর বুধবার মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে এ ঘটনা ঘটে।
রামু উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. জিল্লুর রহমান এই তথ্য নিশ্চিত করে বলেন, পর্যটকের একটি দল হিমছড়ি মারিনা রিসোর্টের জাদুঘর সংলগ্ন সৈকতে গোসলে নামে। সেখানে ঢেউয়ে স্রোতে ভেসে যায় তারা। এ সময় স্থানীয়রা একজনকে জীবিত উদ্ধার করে হাসপাতালে পাঠান।
তিনি আরও বলেন, ঘটনাস্থল থেকে তিন পর্যটকের মরদেহ উদ্ধার করা হয়। এখনও আরও দুজন পর্যটক নিখোঁজ রয়েছেন। তাদের উদ্ধারে তল্লাশি চালাচ্ছে পুলিশ।
এটিভি/ এম এইচ আই
(এই ওয়েবসাইটের যেকোনো কিছু অনুমতি ছাড়া ব্যবহার করা বেআইনি)
© 2026, এশিয়ান অনলাইন টিভি  |  সর্বস্বত্ব সংরক্ষিতDeveloped by Future IT
Recent comments
Latest Comments section by users
No comment available