• ঢাকা
  • |
  • রবিবার ৮ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ১১:২৫:০৫ (22-Nov-2026)
  • - ৩৩° সে:

নির্বাচন কমিশনের পিয়নের কোটি টাকার সম্পদ, ভুক্তভোগীদের হাহাকার

২৭ আগস্ট ২০২৫ সন্ধ্যা ০৬:৫৫:৪৮

নির্বাচন কমিশনের পিয়নের কোটি টাকার সম্পদ, ভুক্তভোগীদের হাহাকার

নিজস্ব প্রতিবেদক: নির্বাচন কমিশন সচিবালয়ের পিয়ন হয়েও রিপন শেখ গড়ে তুলেছেন কোটি টাকার সম্পদের পাহাড়। এলাকায় জমি দখল, প্রতিবেশীদের হয়রানি ও আধিপত্য বিস্তারের অভিযোগ উঠেছে ।

জামালপুর জেলার সরিষাবাড়ী উপজেলার বগার পাড় গ্রামের মৃত আবুল হোসেন শেখ ও মোছা. হেনা বেগমের ছেলে। রিপন শেখ চাকরি করেন নির্বাচন কমিশনে পিয়ন পদে চাকরি করেন। অথচ তার আয়ের সাথে সঙ্গতিহীন বিপুল সম্পদ এখন প্রকাশ্যে এসেছে।

অভিযোগ সূত্রে জানা যায়, ২০১৫-১৬ সালে জামালপুর সদরের জঙ্গলপাড়া মৌজায় ৩.৫ শতাংশ জমি ও বাড়ি নির্মাণে ব্যয় করেন ২৭ লাখ টাকা। ২০২০ সালে সরিষাবাড়ীর পোগলদিঘা ইউনিয়নের বগার পাড় গ্রামে ৪০ শতাংশ জমি কিনেন ৫০ লাখ টাকায়। রাস্তার ধারে জমি হওয়ায় সেখানে কাঁটাতারের বেড়া দিয়ে সাধারণ মানুষের চলাচলে বাধা সৃষ্টি করেছেন তিনি।

আরও পড়ুন

জামালপুরে ভোক্তা অধিকার কর্মকর্তার বিরুদ্ধে অভিযোগ

এরপর ২০২২ সালে বড় ভাই শামীম শেখের কাছ থেকে ১৪ শতাংশ জমি ৪ লাখ ৯০ হাজার টাকায় ক্রয় করেন। ২০২৪ সালে ছোট ভাই রুবেল শেখের কাছ থেকে পাকা বাড়িসহ ৫.৫ শতাংশ জমি নেন ২৩ লাখ টাকায়। চলতি বছর আবারও একই গ্রামে রাজ্জাক মিয়ার কাছ থেকে ১৮ শতাংশ জমি বায়নাপত্র করে ভোগদখল করছেন ৮ লাখ ৪৬ হাজার টাকায়।

শুধু জমিই নয়—ঘরে দামি আসবাবপত্র, স্ত্রী ও কন্যার জন্য প্রায় ১২ লাখ টাকার অলংকারও রয়েছে তার। অভিযোগ আছে, বিলাসবহুল জীবনযাপন ও সন্তানদের ব্যয়বহুল পড়াশোনায় টাকা ঢেলেও তিনি কোনো সংকটে পড়েন না।

স্থানীয়রা বলছেন, রিপন শেখ শুধু সম্পদ গড়ে তুলেই থেমে থাকেননি। গুরু স্থানের কবরের উপর দিয়ে বাথরুমের পানি নিষ্কাশনের জন্য পাইপ বসানো থেকে শুরু করে প্রতিবেশীদের বিদ্যুৎ সংযোগে বাধা, এমনকি সরকারি রাস্তা দখল করে চলাচলে প্রতিবন্ধকতা সৃষ্টি করেছেন।

আরও পড়ুন

যেকোনো চাবিতেই স্টার্ট হয় চট্টগ্রামে চুরি হওয়া সেই পুলিশ ভ্যান

এ নিয়ে একাধিকবার এলাকায় সালিশ হলেও তার আচরণে পরিবর্তন আসেনি। বারবার প্রতিশ্রুতি দিলেও জমি ফেরত দেননি, অপকর্ম কমাননি।

ভুক্তভোগী মো. রাসেল বলেন, “রিপন শেখ আমাদের জমি দখল করছে, রাস্তা আটকে দিচ্ছে, বিদ্যুৎ সংযোগে বাধা দিচ্ছে। প্রতিবাদ করলে হামলা করে হুমকি দেয়। আমরা ভীষণ অসহায় অবস্থায় আছি।”

প্রতিবেশী মো. হাফিজুর মুন্সীরও জমির অংশ কাঁটাতারের বেড়া দিয়ে দখল করেছেন তিনি। বাধা দিলে হামলা ও হুমকির শিকার হন হাফিজুর।

আরও পড়ুন

৩ দিন পর সেন্টমার্টিনে জাহাজ চলাচল শুরু

স্থানীয়দের অভিযোগ, একজন সরকারি চাকুরিজীবী পিয়ন পদে থেকে কীভাবে কোটি টাকার সম্পদ গড়ে তোলেন, তা নিয়ে প্রশ্ন উঠেছে। ভুক্তভোগীরা এর সঠিক তদন্ত ও যথাযথ বিচারের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
টানা ৪ দিন বন্ধ থাকবে পদ্মা ব্যাংক
২২ নভেম্বর ২০২৬ রাত ১০:২২:০১