• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:৫০:১৯ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

১১ আগস্ট ২০২৫ বিকাল ০৫:৪৯:২২

গাজীপুরে অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান

নিজস্ব প্রতিবেদক: পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের নির্দেশনা মোতাবেক আজ বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ, ঢাকার বিভাগীয় বন কর্মকর্তার নেতৃত্বে ভাওয়াল রেঞ্জের ভবানীপুর বিট এলাকায় অবৈধ স্থাপনা উচ্ছেদ অভিযান পরিচালিত হয়েছে।

১১ আগস্ট সোমবার জেলা প্রশাসন, গাজীপুর, সেনাবাহিনী, বিজিবি, র‌্যাব, পুলিশ ও বন বিভাগের সমন্বিত এই অভিযানে ভবানীপুর মৌজার সিএস দাগ নং ১০৮০ এর ১.৯৫ একর সংরক্ষিত বনভূমি পুনরুদ্ধার করা হয়। এ সময় অবৈধভাবে নির্মিত ভবন, দোকানপাটসহ মোট ১২০টি ছোট-বড় স্থাপনা উচ্ছেদ করা হয়।

অপরদিকে, পরিবেশ অধিদপ্তরের উদ্যোগে ও সংশ্লিষ্ট জেলা প্রশাসনের সহযোগিতায় আজ দেশের চার জেলায় নিষিদ্ধ ঘোষিত পলিথিন শপিং ব্যাগ ও শব্দদূষণ নিয়ন্ত্রণে ভ্রাম্যমাণ আদালত পরিচালিত হয়।

আরও পড়ুন

গোপালগঞ্জে এবার বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

যশোরের চৌগাছা বাজারে মেসার্স সাত্তার স্টোর থেকে ৬৬ কেজি পলিথিন জব্দ ও ৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। চাঁদপুরে সার্কিট হাউসের সামনে শব্দদূষণ বিরোধী অভিযানে তিনটি পরিবহন থেকে পাঁচটি হাইড্রোলিক হর্ন জব্দ ও ২ হাজার ৫০০ টাকা জরিমানা আদায় হয়।

কুমিল্লার টমছমব্রীজ এলাকায় দুই দোকান থেকে প্রায় ১০০ কেজি পলিথিন জব্দ ও ৩০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। নারায়ণগঞ্জের ওয়াপদারপুল, ফতুল্লায় তিনটি দোকান থেকে ১৮ কেজি পলিথিন জব্দ ও ৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

বনভূমি পুনরুদ্ধার, পরিবেশ সুরক্ষা ও দূষণ নিয়ন্ত্রণে এ ধরনের অভিযান সারাদেশে অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০