• ঢাকা
  • |
  • শনিবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০১:৪১:২৮ (26-Sep-2026)
  • - ৩৩° সে:

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লাহ খান

৫ জুন ২০২৩ সকাল ১০:৫৮:৩১

গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হলেন আজমত উল্লাহ খান
আজমত উল্লাহ খান

আরিফ খান আবির, গাজীপুর প্রতিনিধি: গাজীপুর সিটি করপোরেশন নির্বাচনে আওয়ামী লীগের পরাজিত মেয়রপ্রার্থী অ্যাডভোকেট মো. আজমত উল্লা খানকে গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষের চেয়ারম্যান হিসেবে নিয়োগ দিয়েছে সরকার। ৪ জুন রোববার জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ কথা জানানো হয়েছে।

‘গাজীপুর উন্নয়ন কর্তৃপক্ষ আইন, ২০২০’ এর ধারা ৭(১) ও ৭(২) অনুযায়ী তাকে এ নিয়োগ দিয়েছে সরকার।

অন‌্যান‌্য প্রতিষ্ঠান ও সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত‌্যাগের শর্তে যোগদানের তারিখ থেকে তিন বছরের জন‌্য তিনি এ পদে নিয়োগ পেয়েছেন।

এ নিয়োগের অন‌্যান‌্য শর্ত অনুমোদিত চুক্তিপত্র দিয়ে নির্ধারিত হবে বলে প্রজ্ঞাপনে জানানো হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪