• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩৯:০৭ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে ব্যাপক গোলাগুলি

২৭ জুলাই ২০২৫ সন্ধ্যা ০৬:২৯:২৩

খাগড়াছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে ব্যাপক গোলাগুলি

নিজস্ব প্রতিবেদক: খাগড়াছড়ির পানছড়িতে ইউপিডিএফ ও জেএসএস’র মধ্যে ব্যাপক গোলাগুলির খবর পাওয়া গেছে। তবে এই এ ঘটনায় কারও হতাহত হওয়ার খবর পাওয়া যায়নি।

২৮ জুলাই রোববার এ ঘটনা ঘটে। এর আগে গত শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফ (প্রসিত) ও পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএস (সন্তু) সদস্যদের মধ্যে গোলাগুলির ঘটনায় চারজন নিহত হয়।

ওই দিন দীঘিনালা থানার ওসি মো. জাকারিয়া জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে সিন্ধু কারবারি পাড়া এলাকায় ইউপিডিএফের সামরিক কমান্ডার বিপ্লব চাকমা নেতৃত্বাধীন ৪০-৪৫ জনের একটি দলের মুখোমুখি হয় জেএসএসের সামরিক কমান্ডার জয়দেব চাকমা নেতৃত্বাধীন ৩৫-৪০ জনের আরেকটি দল।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

এ সময় দুই পক্ষের মধ্যে ব্যাপক গুলিবিনিময় হয়। এতে ইউপিডিএফ (প্রসিত)-এর সামরিক শাখা ‘গণমুক্তি ফৌজ’ বা ‘পিপলস্ লিবারেশন আর্মি’র চার সদস্য নিহত হন বলে প্রাথমিকভাবে জানা গেছে। আহত হয়েছেন অনেকে।’ তবে নিহতদের নাম-ঠিকানা জানাতে পারেনি পুলিশ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯