• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ রাত ০৮:৩৬:৫৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

লংগদুতে সরকারি চাল মজুদের অপরাধে তিন দোকানীকে অর্থদণ্ড

১৪ জুন ২০২৫ সকাল ১০:০৯:৪৯

লংগদুতে সরকারি চাল মজুদের অপরাধে তিন দোকানীকে অর্থদণ্ড

লংগদু (রাঙ্গামাটি) প্রতিনিধি: লংগদু উপজেলার করল্যাছড়ি বাজারে সরকারি খাদ্য গুদামের চাল অবৈধভাবে মজুদের অভিযোগে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন। পরে তিনটি মুদি দোকানের মালিককে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ২০ হাজার টাকা করে অর্থদণ্ড প্রদান করা হয়েছে।

১৩ জুন শুক্রবার সকালে গোপন সংবাদের ভিত্তিতে করল্যাছড়ি বাজারে সন্দেহজনক বেশ কয়েকটি দোকানে জোন অধিনায়ক লে. কর্নেল মোর্শেদের নির্দেশনায় করল্যাছড়ি সাব জোন কমান্ডার লেফটেন্যান্ট সিদ্দিকুর রহমানের নেতৃত্বে এই অভিযান চালানো হয়।

পরে বিকাল ৪টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে শামীম স্টোর, ইউসুফ স্টোরের মালিক মো. আব্দুল মালেক এবং বিল্লাল স্টোরের মালিক মো. হামিদ মিয়ার দোকান থেকে ১৫০ বস্তা সরকারি চাল জব্দ করা হয়। পরে তিনজনকেই পৃথকভাবে ২০ হাজার টাকা করে মোট ৬০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করা হয়।

আরও পড়ুন

মানিকগঞ্জের সুফি-সাধকদের ঐতিহ্য ধরে রাখার আহ্বান খাদ্যমন্ত্রীর

পৃথক অভিযানে কাপ্তাই লেক দিয়ে যাওয়ার সময় আরো ৬৮ বস্তা চাল জব্দ করে বাংলাদেশ সেনাবাহিনী লংগদু জোন।  

নির্বাহী ম্যাজিস্ট্রেট কফিল উদ্দীন মাহমুদ বলেন,  চালগুলো যাদের কাছে পেয়েছি তাদেরকে অর্থদণ্ড দেওয়া হয়েছে। তিনি আরও সতর্ক করে বলেন, ভবিষ্যতে সরকারি মালামাল অবৈধভাবে মজুদ বা বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্ট দোকান সিলগালা করে দণ্ডবিধি অনুযায়ী কারাদণ্ড প্রদান করা হবে।

জোন অধিনায়ক বলেন, বাংলাদেশ সেনাবাহিনী সর্বদা দেশ  জাতীর কল্যাণে কাজ করে যাচ্ছে। আগামীতেও বাংলাদেশ সেনাবাহিনীর এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
ট্রাফিক আইন লঙ্ঘন: গত ২ দিনে ডিএমপির ৩৬৯১ মামলা
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:২৩






সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
সেই রাতে তরুণীসহ দেড় ঘণ্টা বারে ছিলেন তাহসিফ
৩১ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪৪