• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৫০:৪১ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

জামালগঞ্জ কূপ-১ খননে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে

২ জুন ২০২৫ সকাল ১০:০৬:৪৯

জামালগঞ্জ কূপ-১ খননে প্রাকৃতিক গ্যাসের সন্ধান মিলেছে

জামালপুর প্রতিনিধি: জামালপুর জেলার মাদারগঞ্জের জামালগঞ্জে কূপ-১ খননে প্রাকৃতিক গ্যাসের সন্ধান পাওয়া গেছে।

বাপেক্সের একজন কর্মকর্তা একথা জানিয়েছেন।

জামালপুর-১ অনুসন্ধান কূপ প্রকল্পের ড্রিলিং সুপারিনটেনডেন্ট এবং প্রকল্প পরিচালক মোহাম্মদ মুজাম্মেল হক জানান, বাংলাদেশ পেট্রোলিয়ম অনুসন্ধান ও উৎপাদন কোম্পানি (বাপেক্স) প্রাথমিক পরীক্ষায় জামালপুরের মাদারগঞ্জে গ্যাস আবিষ্কার করেছে।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

তিনি বলেন, শনিবার রাতে ২,৬০০ মিটার খননের পর গ্যাস পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘এখন ড্রিল স্টেম টেস্টিং (ডিএসটি) চলছে। বিভিন্ন পরীক্ষার পর গ্যাসের পরিমাণ জানা যাবে।’

মুজাম্মেল হক বলেন, বর্তমানে ৭.২ মিলিয়ন প্যাসকেল চাপে গ্যাস নির্গত হচ্ছে। তবে আগামী ১৫ দিনের পর্যবেক্ষণ এবং পরীক্ষার পর গ্যাসের সঠিক মজুত জানা যাবে।

তিনি জানান, এখন মাটির বিভিন্ন স্তর থেকে গ্যাস নির্গত হচ্ছে।

আরও পড়ুন

দেশের যেসব এলাকায় টানা ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না আজ

বাপেক্সের তথ্যমতে, রাষ্ট্রায়ত্ত বাপেক্স ১৯৮০ সালে জামালপুরের মাদারগঞ্জ উপজেলার তরতাপাড়া গ্রামে ভূকম্পন সংক্রান্ত তথ্যে গ্যাসের উপস্থিতি পাওয়া যায়।

২০১৪-১৫ অর্থবছরে ভূকম্পন সংক্রান্ত তথ্য সংগ্রহ করা হয় এবং ২০১৫-১৬ অর্থবছরে একটি ক্লোজ গ্রিড ভূকম্পন জরিপ পরিচালিত হয়। পরবর্তীতে কর্তৃপক্ষ তথ্য বিশ্লেষণের পর ২৪ জানুয়ারি জামালগঞ্জ-১ অনুসন্ধান কূপে খনন শুরু করে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২