• ঢাকা
  • |
  • শুক্রবার ২রা শ্রাবণ ১৪৩৩ রাত ০৮:৪১:৩৫ (17-Jul-2026)
  • - ৩৩° সে:

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো

১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:০৭

কক্সবাজার সৈকতে টর্নেডোর আঘাত, ৫ মিনিটে যা ঘটলো

অনলাইন ডেস্ক: কক্সবাজার সমুদ্রসৈকতে আকস্মিক টর্নেডো আঘাত হেনেছে। এ সময় সৈকতে পর্যটকদের বসার স্থান শতাধিক ছাতা-চেয়ার উড়ে তছনছ হয়ে গেছে। ক্ষতিগ্রস্ত হয়েছে বেশকিছু ছাতা-চেয়ার।

১৭ জুলাই শুক্রবার দুপুর ২টার দিকে কক্সবাজার সমুদ্রসৈকতের সুগন্ধা পয়েন্টে টর্নেডো আঘাত হানে।

স্থানীয় বিচকর্মী মাহাবুব জানান, শুক্রবার দুপুরে সৈকতে যখন পর্যটকদের ভিড় জমতে শুরু করেছে, ঠিক তখনই হঠাৎ আকস্মিকভাবে টর্নেডো আঘাত হানে। তিন থেকে পাঁচ মিনিটের মতো স্থায়ী টর্নেডো ততক্ষণে সৈকতের কিটকট উড়িয়ে নিয়ে যায়। এ সময় সৈকতে অবস্থানরত পর্যটকরা ছোটাছুটি শুরু করেন। তবে টর্নেডোর আঘাতে কোনও হতাহতের ঘটনা ঘটেনি।

কক্সবাজার কিটকট ব্যবসায়ী মালিক সমিতির সভাপতি মাহবুবুর রহমান বলেন, সাগর থেকে ধীরে ধীরে বালুচরের দিকে এগোতে থাকে টর্নেডো। পৌনে ৩টার দিকে এটি সৈকতে আঘাত হানে। টর্নেডোর আঘাতে সৈকতে থাকা ৫২টি কাঠের চেয়ার ও ৬১টি ছাতা ভেঙে গেছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
দেশের ৫ জেলায় বন্যার শঙ্কা
১৭ জুলাই ২০২৬ সন্ধ্যা ০৭:২১:৪২






Follow Us