• ঢাকা
  • |
  • বুধবার ৩রা অগ্রহায়ণ ১৪৩৩ ভোর ০৪:০৪:২৩ (18-Nov-2026)
  • - ৩৩° সে:

জাটকা রক্ষায় আজ থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা

১ মার্চ ২০২৫ সকাল ১১:৩৩:২১

জাটকা রক্ষায় আজ থেকে পদ্মা-মেঘনায় সব ধরনের মাছ ধরায় নিষেধাজ্ঞা

মতলব (চাঁদপুর) প্রতিনিধি: চাঁদপুর মতলবের পদ্মা-মেঘনা নদীতে ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে দুই মাস সব ধরনের মাছ ধরা বন্ধ থাকবে।

আজ ১ মার্চ থেকে আগামী মার্চ-এপ্রিল দুই মাস সব ধরনের মাছ শিকারে নিষেধাজ্ঞা থাকাবে। এই নিষেধাজ্ঞা চলবে আগামী ৩০ এপ্রিল পর্যন্ত।

এদিকে অভয়াশ্রম বাস্তবায়নে ইতিমধ্যে সকল প্রস্তুতি গ্রহণ করেছে জেলা ও উপজেলা টাস্কফোর্স। দুই মাস নিয়মিত অভিযান পরিচালনা করবে জেলা ও উপজেলা প্রশাসন, মৎস্য বিভাগ, নৌপুলিশ, কোস্টগার্ড ও নৌবাহিনী।

আরও পড়ুন

গোপালগঞ্জে এবার বিএনপির এমপি জিলানীর বাড়িতে আগুন

অপর দিকে দুই মাসের নিষেধাজ্ঞা সময়ে জেলেরা পাবেন খাদ্য সহায়তার চাল। তবে সরকারি খাদ্য সহায়তা অপ্রতুল বলে দাবি জেলেদের।

ইলিশের উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে ও নদীতে জাটকার নিরাপদ বিচরণ নিশ্চিতে ২০০৬ সাল থেকে মার্চ-এপ্রিল দুই মাস নদীতে সকল প্রকার মাছ শিকার নিষিদ্ধ করে সরকার। নিষেধাজ্ঞার এই সময় চাঁদপুরের মতলব উত্তর উপজেলার ষাটনল থেকে হাইমচর উপজেলার চরভৈরবী পর্যন্ত ৭০ কিলোমিটার এলাকায় জাল ফেলা, মাছ আহরণ, ক্রয়-বিক্রয়, মজুত ও পরিবহন সম্পূর্ণ নিষিদ্ধ।

সূত্রে জানা যায়, অভয়াশ্রম বাস্তবায়নে নিবন্ধিত ৪০ হাজার জেলেকে চার কিস্তিতে ১৬০ কেজি করে চাল করে চাল দেয়া হবে। নিষেধাজ্ঞা অমান্য করে নদীতে মাছ শিকার করতে গিয়ে ধরা পড়লে কমপক্ষে এক বছর থেকে দুই বছর পর্যন্ত কারাদন্ড বা সর্বোচ্চ পাঁচ হাজার টাকা জরিমানাসহ উভয় দন্ডে দন্ডিত হতে পারে।

আরও পড়ুন

সীমানা পেরিয়ে বাংলাদেশিদের মারধর, অস্ত্রসহ বিএসএফ সদস্য আটক

মতলব উত্তর উপজেলার মালপাড়া জেলে ইমরান, গণেশ, লালমোহন  জানান, সরকার দুই মাস মাছ ধরতে নিষেধাজ্ঞা দিছে। সেই আদেশ আমরা মানবো। ইতোমধ্যে নৌকা-জাল ওপরে উঠানোর প্রস্ততি চলছে। সরকারের কাছে সবসময় দাবি থাকে, যাতে চালের সাথে আর্থিক সহায়তা করে। কারণ, চালের সাথে রান্না করতে তেল, লবণ, তরকারিসহ আনুষাঙ্গিক জিনিসের দরকার হয়।

জেলেরা আরও বলেন, অধিকাংশ জেলে ধার দেনা ও কিস্তিতে জর্জরিত। এই সময়ে কিস্তি বন্ধ থাকলে আমরা উপকৃত হবো। প্রশাসন যদি কিস্তি বন্ধ রাখে আমাদের চাপ কমে আসবে।

উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা বিজয় কুমার দাস জানান, জাটকা রক্ষায় জেলে পাড়াগুলোতে প্রচার প্রচারণা সম্পন্ন হয়েছে। এছাড়া তাদের জন্য নির্ধারিত বিজিএফএর চাল বিতরণ কার্যক্রম শুরু হবে। মা ইলিশ রক্ষা অভিযানের মতই জাটকা রক্ষা অভিযান কঠোর হবে। অভয়াশ্রমে অসাধু জেলেরা যাতে কোনভাবেই নদীতে নামতে না পারে সেজন্য সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্হানীয় প্রশাসনসহ মৎস্য বিভাগ।

আরও পড়ুন

ঢাকা-আরিচা মহাসড়ক ছাড়লেন আন্দোলনকারীরা, গ্রেফতার ১১৭

চাঁদপুর নৌ অঞ্চলের নৌ-পুলিশ সুপার সৈয়দ মোশফিকুর রহমান বলেন, চাঁদপুর নৌ সীমানার মধ্যে জেলেদের সঙ্গে সচেতনতামূলক সভা করা হয়েছে। এরপরও যদি কোনো জেলে আইন অমান্য করে নদীতে নেমে জাটকা নিধন করে, তাদের বিরুদ্ধে মৎস্য আইনে ব্যবস্থা নেওয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
উত্তপ্ত টুঙ্গিপাড়া, থানায় আগুন
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৯:১৫:২৫


হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
হাম উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু
১৭ নভেম্বর ২০২৬ রাত ০৮:০৫:৪০


হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন স্বাস্থ্যমন্ত্রী
১৭ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৭:৪০