• ঢাকা
  • |
  • রবিবার ১৭ই কার্তিক ১৪৩৩ রাত ১১:২৪:৫০ (01-Nov-2026)
  • - ৩৩° সে:

শরীয়তপুরে রাসেল'স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির আশরাফুল

১৩ ডিসেম্বর ২০২৪ সকাল ০৮:৫০:৩৫

শরীয়তপুরে রাসেল'স ভাইপারের কামড় খেয়ে সাপ নিয়েই হাসপাতালে হাজির আশরাফুল

শরীয়তপুর প্রতিনিধি: শরীয়তপুরের জাজিরায় পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করতে গিয়ে রাসেলস ভাইপারের কামড়ে অসুস্থ হয়ে হাসপাতালে ভর্তি হয়েছেন আশরাফুল ইসলাম (৪০) নামের এক শ্রমিক। এ সময় যে সাপটি তাকে কামড় দেয়, সেটি তিনি মেরে সঙ্গে নিয়েই হাসপাতালে আসেন। পরে চিকিৎসক সাপটিকে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করে আশরাফুলকে প্রাথমিক চিকিৎসা দিয়ে পর্যবেক্ষণে রাখা হয়েছে ।

১২ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুরে জাজিরা উপজেলার পালেরচর ইউনিয়নের পদ্মানদীর চরে এ ঘটনা ঘটে। আহত শ্রমিক আশরাফুল ইসলাম কুড়িগ্রামের রৌমারী উপজেলার ঝগড়ার চর গ্রামের মতিয়ারের ছেলে। তিনি পেশায় একজন দিনমজুর।

হাসপাতালে গিয়ে দেখা যায়, সাপে কামড়ের শিকার আশরাফুল ইসলামের শারীরিক অবস্থা এখন স্বাভাবিক রয়েছে।

আরও পড়ুন

খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা

কর্তব্যরত চিকিৎসক বলছেন, সাপে কামড় দিলে আক্রান্ত ব্যক্তিকে প্রথমে অন্তত ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়। এরমধ্যে শারীরিক অবনতি ঘটলে এন্টিভেনম প্রয়োগ করা হয়।

জানা যায়, আহত আশরাফুল ইসলাম জাজিরার ডুবিসায়বর বন্দর কাজীরহাটের শ্রমিক হাটের একজন নিয়মিত শ্রমিক। বৃহস্পতিবার সকালে পালেরচরের ইয়াছিন ঢালী নামের এক কৃষক তাকে পালেরচর এলাকার সংলগ্ন পদ্মা নদীর চরে কৃষি জমিতে কাজ করার জন্য নিয়ে যান। পরে দুপুর ১টার দিকে জমিতে কাজ করার সময় আশরাফুলের পায়ে সাপে কামড় দেয়। এ সময় স্থানীয়রা তাকে উদ্ধার করে সাপে কামড়ের স্থানের একটু উপড়ে বেঁধে এবং সাপটিকে মেরে ছোট একটি বালতিতে করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে।

চিকিৎসাধীন আশরাফুল বলেন, দুপুরে পদ্মা নদীর চরে ক্ষেতে কাজ করার সময় একটি সাপ পায়ে কামড় দেয়। এ সময় চিৎকার করলে লোকজন এগিয়ে এসে সাপটি মেরে ফেলে। পরে সাপসহ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে আসে স্থানীয়রা। এখন তিনি সুস্থ আছেন বলেও জানান।

আরও পড়ুন

তিন জেলার ৬৫ জন চরমপন্থি ও সর্বহারার আত্মসমর্পণ

জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের মেডিকেল অফিসার মো. নাজিম উদ্দিন বলেন, ‘বৃহস্পতিবার দুপুরে সাপসহ এক ব্যক্তি হাসপাতালে আসেন। সাপটি দেখে রাসেলস ভাইপার বলে চিহ্নিত করা হয়। এতে আমাদের প্রাথমিক চিকিৎসা দিতে সহজ হয়। রোগীকে ২৪ ঘণ্টা পর্যবেক্ষণে রাখা হয়েছে। নির্দিষ্ট সময় পর পর তার রক্ত পরীক্ষা করা হচ্ছে। ২৪ ঘণ্টার মধ্যে তার শারীরিক অবস্থার অবনতি না হলে তিনি বিপদমুক্ত। আর যদি শারীরিক অবস্থার অবনতি হয় তবে তাকে এন্টিভেনম দেয়া হবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
খুলনায় তাঁতীদলের নেতাকে কুপিয়ে হত্যা
১ নভেম্বর ২০২৬ রাত ০৯:২৮:১৯




পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
পে স্কেলের আওতায় আসছেন এমপিওভুক্ত শিক্ষকরা
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:২০


চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
চার মাসে রফতানি আয় ১৭ বিলিয়ন ডলার
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৩৮:২৯

সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
সব অফিসের জন্য সরকারের জরুরি নির্দেশ
১ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:৪২