• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১১:০৯:১৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

ডেস্ক রিপোর্ট: সাতক্ষীরা তালা উপজেলার ইসলামকাটি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও জামাত নেতা গোলাম ফারুকের ছেলে মমতাজির বিল্লাহ খুলনা খালিশপুর মুজগুন্নি আবাসিক এলাকায় এক তরুণীসহ আপত্তিকর অবস্থায় স্থানীয়দের হাতে ধরা পড়েছেন।

২৫ অক্টোবর রোববার বিকেলে মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের একটি মেসে এ ঘটনা ঘটে। মমতাজির বিল্লাহ-সহ আটক তরুণীর নাম সাজিয়া।

এলাকাবাসী বলেন, মুজগুন্নি আবাসিক এলাকার ২১ নম্বর রোডের ৩২৫ নং বিল্ডিং’র চারতলায় একদল ব্যাচেলর যুবক মেসে ভাড়া থাকেন। রোববার বিকেলে মমতাজির বিল্লাহ সাজিয়া নামের ওই তরুণীকে নিয়ে গোপনে মেসের একটি কক্ষে প্রবেশ করে। বিষয়টি মেসের অন্য সদস্যদের নজরে এলে তাদের সন্দেহ হয়। পরবর্তীতে অনৈতিক কর্মকাণ্ডের চিত্র নিশ্চিত হয়ে অন্য যুবকেরা তাদের অবরুদ্ধ করে রাখেন এবং বিষয়টি দ্রুত পুরো এলাকায় ছড়িয়ে পড়ে। ঘটনাটি মুহূর্তের মধ্যে জানাজানি হলে এলাকাবাসী ঘটনাস্থলে উপস্থিত হন।

আরও পড়ুন

শাহজালাল মাজারে স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে স্ত্রীর চিঠি

এ খবর পেয়ে খালিশপুর থানা পুলিশের একটি টিম ঘটনাস্থলে গিয়ে সংবাদকর্মী ও স্থানীয়দের উপস্থিতিতে ঘরের ভেতর থেকে মমতাজির বিল্লাহ ও সাজিয়াকে হাতেনাতে আটক করে।

এ বিষয়ে খালিশপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. শাহজাহান জানান, “স্থানীয়দের খবরের ভিত্তিতে মুজগুন্নি আবাসিক এলাকার একটি মেস থেকে এক তরুণ ও তরুণীকে উদ্ধার করে থানায় নিয়ে আসা হয়েছে। তাদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে এবং আইনগত ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০