• ঢাকা
  • |
  • রবিবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ১০:৩৮:১৫ (25-Oct-2026)
  • - ৩৩° সে:

বাজিতপুরে পারিবারিক দ্বন্দ্বে আহত আওয়ামী লীগ দম্পতির নাম আন্দোলনে আহতদের তালিকায়

৫ অক্টোবর ২০২৪ দুপুর ১২:২২:১০

বাজিতপুরে পারিবারিক দ্বন্দ্বে আহত আওয়ামী লীগ দম্পতির নাম আন্দোলনে আহতদের তালিকায়

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে না গেলেও আহতদের তালিকায় নাম এসেছে এক দম্পতির। তারা হলেন শামসুল আলম (৫৫) ও তার স্ত্রী ফাতেমা (৫০)।

শামসুল আলম উপজেলার বালিগাঁও গ্রামের আওয়ামী লীগ নেতা ও তার স্ত্রী ফাতেমা গত ইউপি নির্বাচনে সংরক্ষিত মহিলা সদস্য পদে প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন।

গত ১৩ আগস্ট বাজিতপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে কিশোরগঞ্জ জেলা সিভিল সার্জন বরাবর আন্দোলনে আহতদের একটি তালিকা প্রেরণ করা হয়। আর এ তালিকাতে স্থান পায় ৩২ জনের নাম।

আরও পড়ুন

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক

তালিকাটি নিয়ে অনুসন্ধান করলে দেখা যায়, শামসুল আলম ও ফাতেমা দম্পতি গত ৪ আগস্ট পারিবারিক দ্বন্দ্বে আহত হয়ে চিকিৎসা সেবা নেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স থেকে। তাদের ওইদিনের ব্যবস্থাপত্র এই প্রতিবেদকের  হাতে এসেছে। তারা আন্দোলনে আহত হননি এমনকি আন্দোলনে অংশগ্রহণও করেননি।

সরেজমিনে অনুসন্ধানে গিয়ে জানা যায়, এক প্রতিবেশীর সাথে চলাচলের রাস্তা নিয়ে দ্বন্দ্বে এই দম্পত্তি আহত হন। পরবর্তীতে স্থানীয় শালিস দরবারও হয় এ ঘটনাটি নিয়ে। শালিসে যারা উপস্থিত ছিলেন, আহত ব্যক্তিদ্বয় ও প্রতিপক্ষ প্রতিবেশীদের সাথে কথা বলে এ ব্যাপারে নিশ্চিত হওয়া গেছে, যে এই দম্পতি বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে আহত হননি।

এছাড়া তালিকায় নাম ও মুঠোফোন নাম্বার থাকা আরেক ব্যক্তিকে কল দিলে তিনি বলেন তার বাড়ি নারায়ণগঞ্জ। তিনি আন্দোলনে যাননি। কে বা কারা তার নাম্বারটি ব্যবহার করেছে তা তিনি জানেন না। তালিকার ব্যক্তির নাম ও মুঠোফোনের মালিকের নামের সাথেও কোনো মিল নেই।

আরও পড়ুন

শাহজালাল মাজারে স্বামীর চাকরি ও মানসিক শান্তি চেয়ে স্ত্রীর চিঠি

এ বিষয়ে জানতে স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. রাবেয়া বলেন, তালিকাটি আমরা রিভাইসড দিয়ে সংশোধন করে নতুন তালিকা তৈরি করবো।

এ বিষয়ে জানতে চাইলে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফারাশিদ বিন এনাম বলেন, স্বাস্থ্য মন্ত্রণালয়ের ওয়েবসাইটে শুধু নিহতদের তালিকা প্রকাশ করা হয়েছে। আহতদের কোনো তালিকা আমরা পাইনি।

আন্দোলনে যায়নি, পারিবারিক দ্বন্দ্বে আহত এমন ব্যক্তিদেরও আহতদের তালিকায় যাচাই-বাছাই ছাড়া অন্তর্ভুক্তি করা নিশ্চিত স্বাস্থ্য কমপ্লেক্সের দায়িত্বশীলদের দায়িত্বে অবহেলা বলে মন্তব্য করছেন আন্দোলনের সাথে সম্পৃক্ত ছাত্র সমাজ।

আরও পড়ুন

প্রতিভাবান খেলোয়াড় তুলে আনার জন্যই ‘নতুন কুঁড়ি’র আয়োজন: ক্রীড়া প্রতিমন্ত্রী

তারা কীভাবে বা কী কারণে এমনটা করেছে তা যথাযথ তদন্তের মাধ্যমে বের করার জন্য জেলা সিভিল সার্জনের প্রতি আহ্বান জানান ছাত্র সমাজ ও সাধারণ মানুষজন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬




পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
পরীমণির ‘ফারজানা’ সিনেমার প্রথম লুক প্রকাশ
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৩:২০