• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩২:৫৬ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

আজ থেকে খুলছে অফিস, ব্যাংক খোলা থাকবে ১১-৩টা

২৪ জুলাই ২০২৪ সকাল ০৯:১২:৫০

আজ থেকে খুলছে অফিস, ব্যাংক খোলা থাকবে ১১-৩টা
ফাইল ছবি

নিজস্ব প্রতিবেদক:  দেশের চলমান পরিস্থিতিতে টানা তিনদিন সাধারণ ছুটির পর আজ ২৪ জুলাই বুধবার চালু হচ্ছে সব সরকারি-বেসরকারি অফিস। বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত অফিস চলবে। ব্যাংকের লেনদেনও চলবে বেলা ১১টা থেকে ৩টা পর্যন্ত।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা গেছে, বুধবার থেকে সারাদেশে বেলা ১১টা থেকে বিকেল ৩টা পর্যন্ত নির্ধারিত কিছু ব্যাংকের নির্ধারিত শাখায়ই সীমিত পরিসরে ব্যাংকিং কার্যক্রম চলবে। কোন কোন শাখা খোলা থাকবে নিজ নিজ ব্যাংক সেই সিদ্ধান্ত নেবে।

কোটা সংস্কার আন্দোলন ঘিরে সহিংসতা ছড়িয়ে পড়লে সরকার গত ১৯ জুলাই শুক্রবার রাত থেকে কারফিউ জারি করে সরকার। এর পর রবি, সোম ও মঙ্গলবার সারাদেশে সাধারণ ছুটি ঘোষণা করা হয়।

আরও পড়ুন

লক্ষ্মীপুরে বাস উল্টে নিহত ৩, আহত ১৫

পরিস্থিতির উন্নতি হওয়ায় ধীরে ধীরে বাড়ছে কারফিউ শিথিলের সময়সীমা। ২৩ জুলাই মঙ্গলবার দুপুর ১টা থেকে ৫টা পর্যন্ত কারফিউ শিথিল ছিল।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯