• ঢাকা
  • |
  • সোমবার ২রা চৈত্র ১৪৩২ রাত ০৮:৪৬:৪৫ (16-Mar-2026)
  • - ৩৩° সে:

গলাচিপায় খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী নুর

১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:২০

গলাচিপায় খাল খনন কর্মসূচি শুভ উদ্বোধন করলেন-প্রতিমন্ত্রী নুর

পটুয়াখালী প্রতিনিধি: দেশব্যাপী নদী- খাল, জলধারা খনন ও পুনঃখনন কর্মসূচির আওতায় পটুয়াখালীর গলাচিপায় খাল পূনঃখনন কর্মসূচি উদ্বোধন করেন- প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান প্রতিমন্ত্রী নুরুল হক নুর (এমপি)।

১৬ মার্চ সোমবার বেলা সাড়ে ১২টায় উপজেলার পৌরসভার অন্তর্গত গলাচিপা খালের উদ্বোধনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

Ad
Ad

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মোহাম্মদ শহীদ হোসেন চৌধুরী এর সভাপতিত্বে প্রতিমন্ত্রী নুরুল হক নুর প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে গলাচিপা উপজেলায় বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের আওতাধীন ‘ক্লাইমেট স্মার্ট এগ্রিকালচার এন্ড ওয়াটার ম্যানেজমেন্ট প্রজেক্ট (বাপাউবো অংশ)’ শীর্ষক প্রকল্পের আওতায় ৮১২.১৭ লাখ টাকা ব্যয়ে ৫ টি খাল ও তৎসংলগ্ন ৬ টি শাখা খালসহ সর্বমোট ৩৪.২০০ কিঃমিঃ, এছাড়া পৌরসভার সংলগ্ন ২৮৫.০০ লাখ টাকা ব্যয়ে ১২ কিঃমিঃ গলাচিপা খালের পূনঃখনন কর্মসূচি শুভ উদ্বোধন করেন। 

Ad

উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিমন্ত্রী নুরুল হক নুর বলেন, ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের হাতের কালি শুকিয়ে যাওয়ার আগেই দেশে এখন উন্নয়নের কর্মযজ্ঞ শুরু করে দিয়েছেন বর্তমান সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান। শুধু তাই নয়, সাবেক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী মরহুমা বেগম খালেদা জিয়ার স্বপ্ন বাস্তবায়ন কৃষিকে অর্থ নির্ভর, আরো গতিশীল করতে আজ সারা বাংলাদেশে এক যোগে ২০ হাজার কিলোমিটার খাল খনন কর্মসূচি হাতে নেওয়া হয়েছে। পর্যায়ক্রমে এ কর্মসূচিকে আরও প্রসারিত করা হবে। 

এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ সুপার, অতিরিক্ত জেলা প্রশাসক, গলাচিপা উপজেলা নির্বাহী অফিসার মাহমুদুল হাসান, পটুয়াখালী পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী তত্ত্বাবধায়ক প্রকৌশলী মো. রকিব, উপজেলা বিএনপির আহ্বায়ক হাজী গোলাম মোস্তফা, যুগ্ম আহ্বায়ক মো. সোহরাব হোসেন, সদস্য সচিব আলতাফ হোসেন খান, গণঅধিকার পরিষদের আহ্বায়ক মো. হাফিজুর রহমান, সদস্য সচিব মো. জাকির হোসেন, জেলা যুবদলের অন্যতম নেতা মো. শিপলু খান, পৌর বিএনপির আহ্বায়ক মো. রফিকুল ইসলাম খানসহ বিএনপি ও গণঅধিকার পরিষদের বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


আজ পবিত্র শবে কদর
আজ পবিত্র শবে কদর
১৬ মার্চ ২০২৬ রাত ০৮:৪০:০২







বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
বিএনপি জুলাই সনদকে শ্রদ্ধা করে: আইনমন্ত্রী
১৬ মার্চ ২০২৬ সন্ধ্যা ০৭:৫৯:৩৪



Follow Us