• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১৮ই কার্তিক ১৪৩৩ ভোর ০৫:৩১:৩৭ (03-Nov-2026)
  • - ৩৩° সে:

সিরাজগঞ্জে ১৭ বছরের তরুণী পুরুষে রূপান্তরিত, চাঞ্চল্য সৃষ্টি

১৯ জানুয়ারী ২০২৪ সকাল ০৯:২৬:১৪

সিরাজগঞ্জে ১৭ বছরের তরুণী পুরুষে রূপান্তরিত, চাঞ্চল্য সৃষ্টি

চলনবিল (সিরাজগঞ্জ) প্রতিনিধি: সিরাজগঞ্জের তাড়াশে হিন্দু ধর্মাবলম্বী তমা সরকার নামে ১৮ বছর বয়সী এক তরুণী নারী থেকে পুরুষে রূপান্তর হওয়ার খবর পাওয়া গেছে। সে উপজেলার বারুহাঁস ইউনিয়নের চৌবাড়িয়া দক্ষিণ পাড়ার শ্রী সুধান্ন সরকারের মেয়ে।

১৭ জানুয়ারি বুধবার বিকেলে এ খবর ছড়িয়ে পড়লে সাধারণ মানুষ এক নজর দেখার জন্য হুমড়ি খেয়ে পড়ে ওই তরুণীর বাড়িতে।

সরেজমিনে দেখা গেছে, তরুণীর বাড়িতে মানুষের ভির। প্রতিবেশীরা গাদাগাদি করে দাঁড়িয়ে আছেন বাড়ির সামনের উঠানে। দূর-দূরান্ত থেকেও দলবেঁধে উৎসুক জনতা ছুটে আসছেন।

আরও পড়ুন

গাজীপুরে তিন মামলায় ৪ হাজার আসামি, গ্রেফতার ৩০

তমা সরকার বলেন, ২০২৩ সালে অনুষ্ঠিত এসএসসি পরীক্ষার ১০ থেকে ১৫ দিন আগে হঠাৎ করে তার শারীরিক পরিবর্তন শুরু হতে থাকে। লাজ লজ্জার ভয়ে বিষয়টি তমা নিজের মধ্যেই চাপা রাখেন। পরে রাজশাহীতে আলহাজ্ব সুজা-উজ দৌলা সরকারি কলেজে এইচএসসিতে ভর্তি হন। আর এরই মাঝে তার সহপাঠীকে জানালে সহপাঠী তমার বাবা-মাকে বিষযটি বলেন।

তমার বাবা-মা বিষয়টি তমার কাছে জানতে পেরে তারা নিশ্চিত হন যে, সে ছেলেতে রূপান্তরিত হয়েছে। তারপর ছেলেকে রাজশাহী বিশেষজ্ঞ চিকিৎসকের কাছে নিয়ে গিয়ে আরও ভালভাবে বিষয়টি নিশ্চিত হন।

তরুণীর বাবা সুধান্ন সরকার জানান, স্থানীয় স্কুল থেকে ২০২৩ সালে এসএসসি পাশ করে মেয়ে তমা। তার এক সহপাঠী প্রথমে তমা পুরুষে রূপান্তর হওয়ার বিষয়টি তাকে অবগত করেন। পরে হরমোন বিশেষজ্ঞ চিকিৎসকের নিকট নিয়ে পুরোপুরি নিশ্চিত হই।

তমার মা শিখা রানী জানান, তিনি অনাবৃত করে দেখেছেন মেয়েকে। তার শারীরিক পরিবর্তন ঘটেছে। নারী থেকে পুরুষে রূপান্তর হয়েছে তমা। একই সঙ্গে তার জীবন-যাপন ও আচরণগত পরিবর্তন এসেছে। হিন্দু ধর্মের কিছু রীতিনীতি থাকায় রূপান্তরিত তমা সরকারের নাম এখনও পরিবর্তন করে নতুন নাম রাখা হয়নি।

আরও পড়ুন

যশোরে বটির কোপে মায়ের মাথা বিচ্ছিন্ন, কারাগারে ছেলের মৃত্যু

এ প্রসঙ্গে তমার চিকিৎসক হরমোন বিশেষজ্ঞ ডা. কামরুজ্জামান জানিয়েছেন, হরমোনের কারণে এরকম দৈহিক পরিবর্তন হওয়া অস্বাভাবিক কিছু নয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২০২৭ সালে সরকারি ছুটি ২৯ দিন
২ নভেম্বর ২০২৬ রাত ১০:৫৫:৩১