• ঢাকা
  • |
  • শুক্রবার ১৭ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৬:৪৭:৫৩ (02-Oct-2026)
  • - ৩৩° সে:

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৬

২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:৩৬:৪৯

চট্টগ্রাম রেঞ্জ পুলিশের অভিযানে ২৪ ঘণ্টায় গ্রেফতার ৩৭৬

অনলাইন ডেস্ক: মাদকবিরোধী বিশেষ অভিযান ও নিয়মিত মামলায় চট্টগ্রামে ২৪ ঘণ্টায় ৩৭৬ জনকে গ্রেফতার করেছে চট্টগ্রাম রেঞ্জ পুলিশ। অভিযানে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য উদ্ধার করা হয়েছে।

২ অক্টোবর শুক্রবার অভিযান ও নিয়মিত কার্যক্রমের ২৪ ঘণ্টার প্রতিবেদনে এসব তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, যারা গ্রেফতার হয়েছেন তাদের মধ্যে নিয়মিত মামলায় ৯৫ জন, পূর্ববর্তী মামলায় ৪৮ জন, পুলিশ আইনের ৩৪ ধারায় ৩৪ জন, ফৌজদারি কার্যবিধির ৫৪ ধারায় ১০ জন, ১৫১ ধারাসহ অন্যান্য আইনে ৬৩ জন, পরোয়ানামূলে ৬৫ জন এবং সাজা পরোয়ানামূলে ১২ জন রয়েছেন। 
এ ছাড়া, মাদক মামলায় ৪৯ জন মাদকসেবীকে গ্রেফতার করা হয়েছে। নিয়মিত ও অন্যান্য মামলায় মাদক কারবারি হিসেবে আরও ৪৩ জনকে গ্রেপ্তারের তথ্য প্রতিবেদনে অন্তর্ভুক্ত করা হয়েছে।

মাদকবিরোধী অভিযানে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে ১৫ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে। এ ছাড়া, ৪ হাজার ৪০০ টাকা অর্থদণ্ড আদায় এবং ৩০টি মাদক মামলা করা হয়েছে।

উদ্ধার করা মাদকদ্রব্যের মধ্যে রয়েছে ১৭ হাজার ১৮৮টি ইয়াবা ট্যাবলেট, ১১ কেজি ৭২০ গ্রাম গাঁজা, ১৭ লিটার চোলাই মদ, ৯৬ বোতল ফেনসিডিল সিরাপ, ছয় বোতল বিদেশি মদ ও দুইটি ট্যাপেন্টাডল ট্যাবলেট।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
ঘিওরে ফেসবুকে ধর্মীয় কটূক্তি, যুবক কারাগারে
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:১৯:১১

রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
রংপুরে প্রতারণা মামলায় যুবক গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৬:০০:২৩






সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
সিলেটের সঙ্গে সারাদেশের রেল যোগাযোগ বন্ধ
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:২৪:৩০

অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
অভিনেতা দিনো মোরিয়াকে গ্রেফতার
২ অক্টোবর ২০২৬ বিকাল ০৫:১৭:৫৪