• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ বিকাল ০৫:০৭:১৪ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

পবিপ্রবিতে শাখা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

২৮ আগস্ট ২০২৩ রাত ০৮:৫৭:১১

পবিপ্রবিতে শাখা ছাত্রলীগের সংবাদ সম্মেলন

পবিপ্রবি প্রতিনিধি: পটুয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পবিপ্রবি) শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগরের বিরুদ্ধে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগের প্রতিবাদে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়েছে।

Ad

২৮আগস্ট সোমবার দুপুর ১টায় পবিপ্রবি সাংবাদিক সমিতির কার্যালয়ে বাংলাদেশ ছাত্রলীগ পবিপ্রবি শাখার আয়োজনে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়।

Ad
Ad

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন পবিপ্রবি  শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর, সাধারণ সম্পাদক মেহেদী হাসান তারেক এবং শাখা ছাত্রলীগের অন্যান্য নেতৃবৃন্দ।

এসময় পবিপ্রবি শাখা ছাত্রলীগের সভাপতি আরাফাত ইসলাম খান সাগর লিখিত বক্তব্যে পাঠ করেন। লিখিত বক্তব্যে তিনি বলেন, আপনারা অবহিত আছেন গত ১৪ ই আগষ্ট বিশ্ববিদ্যালয়ের এন্টোমোলোজি ডিপার্টমেন্টের প্রফেসর ড. হেমায়াত জাহানকে নিজ কক্ষে তালাবদ্ধ করা হয়েছে বলে সাদা দল একটি বিবৃতি দিয়েছে। এরপর ১৬ ই আগষ্ট পবিপ্রবি শিক্ষক সমিতি এই ঘটনার নিন্দা জানিয়ে ক্লাস পরীক্ষা বর্জন করেছে। দুঃখজনক ব্যাপার হলো, পরেরদিন প্রকাশিত নিউজে প্রফেসর ড. হেমায়াত জাহান আমাকে জড়িয়ে যে বক্তব্য দিয়েছেন তা সম্পূর্ন মিথ্যা ও ভিত্তিহীন। তার বক্তব্যে বলা হয়েছে, আমি তার চেম্বারে গিয়ে এগ্রিকালচার ২০১৭-১৮ সেশনের শিক্ষার্থী সিনথী কানিজকে অবৈধভাবে পাশ করিয়ে দিতে বলি, এবং সে রাজি হয়নি এ ক্ষোভ থেকে আমি তার কক্ষে তালা দিতে পারি বলে অভিযোগ করেছেন। কিন্তু আপনারা শুনে অবাক হবেন, সাম্প্রতিক সময়ে সিনথী কানিজের কোনো পরীক্ষাই ছিলোনা। এবং সে রিপিট পরীক্ষায়ও অংশগ্রহণ করেছিলো আজ থেকে ২/৩ মাস পূর্বে। যার কোনো পরীক্ষা ছিলোনা, পাস ফেলের কোনো ব্যাপার নাই, তারসাথে আমাকে জড়িয়ে তাকে পাস করানোর জন্য আমি তার চেম্বারে গিয়েছি বলে যে কুরুচিপূর্ণ অভিযোগ সে করেছে তা কিভাবে সত্যি হতে পারে সেটা সকলের কাছে আমার প্রশ্ন রইলো! এছাড়া আমি কখনো ড. হেমায়াত জাহানের চেম্বারে যাইনি। সুতরাং প্রফেসর ড. হেমায়েত জাহান আমার বিরুদ্ধে যে মিথ্যা ও ভিত্তিহীন অভিযোগ করেছেন সাংবাদিকবৃন্দের মাধ্যমে আমি তার নিন্দা জানাই।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
রংপুরে অবৈধ বালু উত্তোলন, গ্ৰেফতার ৮
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:৫৮:৫২





শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
শিক্ষার্থীরা সাতরাস্তা থেকে সরলেও যানজট কমেনি
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৭:১২



ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
ভৈরব রেলওয়ে স্টেশনে যুবককে হত্যা, গ্রেফতার ৬
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৩:৪২:০০



Follow Us