• ঢাকা
  • |
  • সোমবার ৮ই আষাঢ় ১৪৩৩ দুপুর ০১:০৩:৩৫ (22-Jun-2026)
  • - ৩৩° সে:

চুয়েটে আবাসিক হলে ঘূর্ণায়মান অবস্থায় ছিটকে পড়ল সিলিং ফ্যান

২২ জুন ২০২৬ সকাল ১১:৫৬:২৯

চুয়েটে আবাসিক হলে ঘূর্ণায়মান অবস্থায় ছিটকে পড়ল সিলিং ফ্যান

ডেস্ক রিপোর্ট: চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) কবি কাজী নজরুল ইসলাম হলের একটি কক্ষে ঘূর্ণায়মান অবস্থায় সিলিং ফ্যান ছাদ থেকে বিচ্ছিন্ন হয়ে নিচে পড়ে গেছে। তবে এ ঘটনায় কোনো হতাহতের ঘটনা ঘটেনি।

২১ জুন শনিবার দুপুরে হলের ডি-৩০০ নম্বর কক্ষে এ ঘটনা ঘটে। ওই সময় কক্ষটিতে অবস্থানরত শিক্ষার্থীরা পড়াশোনা করছিলেন।

প্রত্যক্ষদর্শী শিক্ষার্থীদের বরাতে সময় টিভির প্রতিবেদন থেকে জানা যায়, হঠাৎ করেই ফ্যানটি চলমান অবস্থায় ছাদ থেকে খুলে নিচে পড়ে যায়। এতে কক্ষের ভেতরে আতঙ্ক ছড়িয়ে পড়ে।

কক্ষে অবস্থানরত চতুর্থ বর্ষের যন্ত্রকৌশল বিভাগের শিক্ষার্থী মো. মোরশেদ এলাহী বলেন, “গণরুমে পর্যাপ্ত ফ্যান থাকলেও অনেকগুলো নষ্ট বা ধীরগতির, তাই বাধ্য হয়ে ব্যক্তিগত ফ্যান ব্যবহার করতে হয়। বিষয়টি একাধিকবার কর্তৃপক্ষকে জানানো হয়েছে। কিছু সমস্যা সমাধান হলেও অনেকগুলো রয়ে গেছে। গণরুমের ফ্যানগুলো দেখলেই মনে হতো যেকোনো সময় খুলে পড়তে পারে। আজ সেটিই ঘটেছে। সামান্য এদিক-ওদিক হলে বড় দুর্ঘটনা ঘটতে পারত।”

তিনি আরও বলেন, এ ঘটনায় শিক্ষার্থীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।

ঘটনার পর শিক্ষার্থীরা দ্রুত হল কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করে পুরোনো ও ঝুঁকিপূর্ণ ফ্যানগুলো দ্রুত পরিবর্তনের দাবি জানিয়েছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ











Follow Us