• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৭:২৫:১৪ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

২৫ এপ্রিল ২০২৬ দুপুর ০২:০৯:১৭

যুক্তরাষ্ট্রে নোবিপ্রবি শিক্ষার্থীর মৃত্যুতে উপাচার্যের শোক

নোয়াখালী প্রতিনিধি: যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত নোয়াখালী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (নোবিপ্রবি) প্রাক্তন শিক্ষার্থী নাহিদা বৃষ্টি মারা গেছেন।
(ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন) তার মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল।

২৫ এপ্রিল শনিবার এক শোকবার্তায় তিনি বলেন, “নাহিদা বৃষ্টি নোবিপ্রবির অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের ১৩তম ব্যাচের একজন মেধাবী ও সম্ভাবনাময় শিক্ষার্থী ছিলেন। স্নাতক সম্পন্ন করার পর তিনি উচ্চশিক্ষার জন্য যুক্তরাষ্ট্রে পাড়ি জমান। তার এমন মৃত্যু আমাদের জন্য অপূরণীয় ক্ষতি।

তিনি আরও বলেন, “তার এভাবে চলে যাওয়া আমাদের সবাইকে গভীরভাবে শোকাহত করেছে। বিশ্ববিদ্যালয় পরিবার তার স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানায়। একইসঙ্গে বৃষ্টির এমন মৃত্যুতে জড়িতদের যুক্তরাষ্ট্রের প্রচলিত আইনে শাস্তি ও নিহতের পরিবারকে ক্ষতিপূরণ প্রদানের দাবি জানায়।  

শোকবার্তায় উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইসমাইল মরহুমার রুহের মাগফেরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করেন। একই সঙ্গে তিনি মহান আল্লাহর নিকট প্রার্থনা করেন, যেনো শোকাহত পরিবার এই অপূরণীয় ক্ষতি সহ্য করার শক্তি সঞ্চয় করতে সক্ষম হয়।

তিনি আরও বলেন, “আমি ব্যক্তিগতভাবে বিষয়টির সর্বশেষ অগ্রগতি নিয়মিত খোঁজখবর রাখছিলাম। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সঙ্গে যোগাযোগের মাধ্যমে আপডেট নিচ্ছিলাম। আমি আশাবাদী ছিলাম, অচিরেই নাহিদা বৃষ্টির সন্ধান পাওয়া যাবে এবং তিনি সুস্থ ও নিরাপদ অবস্থায় আমাদের মাঝে ফিরে আসবেন। কিন্তু তার আর ফেরা হলো না।

প্রসঙ্গত, গত ১৬ এপ্রিল ২০২৬ থেকে যুক্তরাষ্ট্রের ইউনিভার্সিটি অফ সাউথ ফ্লোরিডাতে পিএইচডি অধ্যয়নরত দুইজন বাংলাদেশি শিক্ষার্থী- জামিল লিমন ও নাহিদা বৃষ্টি নিখোঁজ হন। সর্বশেষ পাওয়া খবরে জানা যায়, তারা উভয়েই মারা গেছেন। নোবিপ্রবি শিক্ষার্থী নাহিদা বৃষ্টির বাড়ি ফরিদপুর জেলায়। নিহতের ভাই জাহিদ হাসান প্রান্ত এবং নোবিপ্রবি অ্যাপ্লায়েড কেমিস্ট্রি অ্যান্ড কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. ফতেহ নুর রোবেল, বৃষ্টির মৃত্যুর খবর নিশ্চিত করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২