• ঢাকা
  • |
  • বুধবার ১৫ই আশ্বিন ১৪৩৩ সকাল ০৭:৩২:০৬ (30-Sep-2026)
  • - ৩৩° সে:

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

৫ এপ্রিল ২০২৬ সকাল ০৯:৩৭:১৪

পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে বেরোবি শিক্ষার্থীর আত্মহত্যা

বেরোবি প্রতিনিধি: বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয় (বেরোবি) ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষার্থী মো. আজিমুল ইসলাম পরিবারের কাছে টাকা চেয়ে না পেয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে হাসপাতালে নেওয়ার পর চিকিৎসাধীন অবস্থায় ৪ এপ্রিল শনিবার ভোর ৪ টার দিকে তিনি মারা যান।

আজিমুলের গ্রামের বাড়ি কুড়িগ্রাম জেলার ফুলবাড়ী উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নে। তার বাবা ফজলুল হক একজন অটোচালক।

পারিবারিক সূত্রে জানা গেছে, ২৬ মার্চ বৃহস্পতিবার আজিমুল বাড়িতে এসে বাবা ফজলুল হকের কাছে মোটা অঙ্কের টাকা চান। আর্থিক অসচ্ছলতার কারণে তার বাবা টাকা দিতে পারেননি। এতে অভিমান করে আজিমুল নিজ কক্ষে গলায় ফাঁস দিয়ে আত্মহত্যার চেষ্টা করেন।

পরে তাকে উদ্ধার করে পরিবারের সদস্যরা প্রথমে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এবং পরে অবস্থার অবনতি হলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করান। সেখানে চিকিৎসাধীন অবস্থায় শনিবার ভোরে তার মৃত্যু হয়।

শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের ইউপি চেয়ারম্যান মো. শরিফুল ইসলাম সোহেল বলেন, ঘটনাটি অত্যন্ত মর্মান্তিক। একজন মেধাবী শিক্ষার্থীর এভাবে চলে যাওয়া আমরা কেউই মেনে নিতে পারছি না। আর্থিক সংকটের কারণে তার চাহিদা পূরণ না হওয়ায় এমন ঘটনা ঘটেছে বলে শুনেছি।

এ বিষয়ে ফুলবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহামুদ হাসান নাঈম মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে জানান, এ ঘটনায় থানায় একটি অপমৃত্যু (ইউডি) মামলা দায়ের করা হয়েছে এবং বিষয়টি তদন্তাধীন রয়েছে।

ইতিহাস ও প্রত্নতত্ত্ব বিভাগের শিক্ষক ড. মো. মনিরুজ্জামান বলেন, মৃত্যুর খবর পেয়ে আমি হাসপাতালে গিয়ে পরিবারের সঙ্গে কথা বলি। পরিবার জানায়, কয়েকদিন ধরে হাসপাতালে চিকিৎসাধীন থাকার পর শনিবার ভোর ৪টার দিকে আজিমুল মারা যায়। জানতে পারি, মোবাইল ও ফর্ম ফিলাপের জন্য টাকা চায় আজিমুল। তার বাবা দুই তিনদিন পর দেবে বলেছিল। কিন্তু সে রাগ করে আত্মহত্যা করে। এটি কোনোভাবে কাম্য নয়। তার অকাল মৃত্যুতে আমরা গভীরভাবে শোকাহত।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
সরকারের মহাপরিকল্পনা, মনোরেল পথে বাংলাদেশ
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:৩৮:১২



পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
পুলিশের ঊর্ধ্বতন ২ কর্মকর্তাকে বরখাস্ত
২৯ সেপ্টেম্বর ২০২৬ রাত ০৮:১০:০৪


অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
অর্থ আত্মসাৎ: তারিক আহমেদ সিদ্দিককে দুদকে তলব
২৯ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:৪৪