• ঢাকা
  • |
  • সোমবার ১১ই ফাল্গুন ১৪৩২ সন্ধ্যা ০৭:১৮:২৬ (23-Feb-2026)
  • - ৩৩° সে:

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তামীম, সম্পাদক রাতুল

২৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:১৪:৩৪

জবি ক্যারিয়ার ক্লাবের সভাপতি তামীম, সম্পাদক রাতুল

জবি প্রতিনিধি: জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব (জেএনইউসিসি)-এর ২০২৬-২৭ কার্যবর্ষের নতুন প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করা হয়েছে। নবগঠিত এই কমিটিতে কে এম তামীম রহমান সভাপতি এবং রাব্বানী রাসা রাতুল সাধারণ সম্পাদক হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন।

Ad

২৩ ফেব্রুয়ারি সোমবার বিশ্ববিদ্যালয়ের উপাচার্য কনফারেন্স কক্ষে আয়োজিত এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে বিদায়ী প্যানেলকে সংবর্ধনা ও নতুন কমিটির কাছে দায়িত্ব হস্তান্তর করা হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জগন্নাথ বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ইতিহাসের প্রথম প্রাতিষ্ঠানিক ওয়েবসাইট (jnucc.org) আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করেন উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. রেজাউল করিম বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসনকে সবসময় নানা উদ্বেগ ও প্রত্যাশা নিয়ে কাজ করতে হয়, যার ফলে অনেক সময় সৃজনশীল কাজের সুযোগ সীমিত হয়ে পড়ে। তবে ক্যারিয়ার ক্লাবের কার্যক্রম আরও বিস্তৃত হওয়া প্রয়োজন। শিক্ষার্থীদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে ছাত্র সংসদের সাথে সমন্বয় করে নিয়মিত পেশা মেলার আয়োজন করা উচিত। জবি প্রশাসনের পক্ষ থেকে সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।’

কোষাধ্যক্ষ অধ্যাপক ড. সাবিনা শরমীন তার বক্তব্যে বলেন, ‘সীমিত সুযোগের মধ্যেও শিক্ষার্থীদের আন্তরিক প্রচেষ্টায় ক্যারিয়ার ক্লাব একটি প্রাণবন্ত সংগঠন হিসেবে বড় পরিসরের কার্যক্রম সফ লভাবে বাস্তবায়ন করেছে।’ তিনি মানসম্মত শিল্প-প্রতিষ্ঠানগুলোর সাথে যোগাযোগ বৃদ্ধির আশ্বাস দেন এবং নতুন কমিটিকে সঠিক লক্ষ্য ও দলগত প্রচেষ্টার মাধ্যমে পূর্বসূরিদের ছাড়িয়ে যাওয়ার আহ্বান জানান।

অনুষ্ঠানে ক্লাবের মডারেটর ও অন্যতম প্রতিষ্ঠাতা মো. শফিকুল ইসলাম ২০১২ সালের স্মৃতিচারণ করে বলেন, জগন্নাথ কলেজ থেকে বিশ্ববিদ্যালয়ে রূপান্তরের সেই সন্ধিক্ষণে এক ধরনের পরিচয় সংকট ও বঞ্চনা থেকে তারা এই ক্লাবটি শুরু করেছিলেন। প্রতিষ্ঠানটিকে একটি পূর্ণাঙ্গ বিশ্ববিদ্যালয় হিসেবে গড়ে তোলাই ছিল তাদের মূল লক্ষ্য।

বিদায়ী সভাপতি শাহরিয়ার ইমন শিক্ষার্থীদের কর্মসংস্থানের রূঢ় বাস্তবতার কথা তুলে ধরে বলেন, ‘সরকারি চাকুরির বাজার সীমিত হওয়ায় আমাদের বেসরকারি খাতের বিশাল সুযোগ কাজে লাগাতে হবে। আমাদের শিক্ষার্থীরা যাতে করপোরেট বিশ্বে ভালো অবস্থানে যেতে পারে, সেজন্য প্রশাসনের পক্ষ থেকে বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে প্রাতিষ্ঠানিক যোগাযোগ বাড়ানো প্রয়োজন।’

বিদায়ী সাধারণ সম্পাদক মো. ইরফান হোসাইন বিগত দিনের সফল আয়োজনে প্রশাসনের নিরবচ্ছিন্ন সহযোগিতার জন্য কৃতজ্ঞতা প্রকাশ করেন।

মডারেটর মো. শফিকুল ইসলাম ২০২৬-২৭ কার্যবর্ষের পূর্ণাঙ্গ প্রেসিডেন্সিয়াল প্যানেল ঘোষণা করেন। অনুষ্ঠানে বিদায়ী প্যানেল ও ক্লাবের পরিচালনা পর্ষদের সদস্যদের মাঝে সম্মাননা স্মারক ও সনদ বিতরণ করা হয়।

মুক্তা বর্মনের সঞ্চালনায় অনুষ্ঠানে ক্লাবের সাবেক ও বর্তমান সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। নবনির্বাচিত সভাপতি কে এম তামীম রহমান ও সাধারণ সম্পাদক রাব্বানী রাসা রাতুল পূর্বসূরিদের আদর্শ ও শিক্ষা কাজে লাগিয়ে ক্লাবকে আরও গতিশীল করার প্রত্যয় ব্যক্ত করেন। উৎসবমুখর পরিবেশে ফটো সেশনের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
নতুন অ্যাটর্নি জেনারেল হচ্ছেন রাগিব রউফ চৌধুরী
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১৮:০৫

সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার
সিদ্ধিরগঞ্জে বিশেষ অভিযানে ১৭ জন গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:১২:২৭

ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, জরিমানা ও মাংস জব্দ
ফুলবাড়ীতে গরুর পচা মাংস বিক্রি, জরিমানা ও মাংস জব্দ
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০৯:৪০



আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
আমরা যেন বারবার বাধার শিকার না হই: ভাবনা
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৫২:২০

রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
রূপগঞ্জে ২ মাদক কারবারি গ্রেফতার
২৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:৪৪:৪৫





Follow Us