• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ সন্ধ্যা ০৬:৩০:০৮ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী হাতেনাতে আটক

১২ জানুয়ারী ২০২৬ বিকাল ০৩:৫৩:৪৩

ইয়াবা সেবনকালে ঢাকা কলেজের ২ শিক্ষার্থী হাতেনাতে আটক

ঢাকা কলেজ প্রতিনিধি: ক্যাম্পাসে গোপনে ইয়াবা সেবনকালে ২ জন শিক্ষার্থীকে হাতেনাতে আটক করেছে ঢাকা কলেজের নর্থ হলের হল প্রভোস্ট।

১১ জানুয়ারি রোববার রাতে এ ঘটনা ঘটে।  
 
আটক শিক্ষার্থীরা হলেন- কলেজের ২১-২২ সেশনের ইসলাসের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের শিক্ষার্থী রাশেদুল ইসলাম ও ২২-২৩ সেশনের ইতিহাস বিভাগের শিক্ষার্থী মো. আলী তানজিম।  
 
জানা যায়, উত্তর ছাত্রাবাসের পেছনে গোপনে ২ জনকে ইয়াবা খেতে দেখেন হলের স্টাফরা। এরপর হল প্রভোস্টকে কল দিয়ে ডেকে আনার পর তাদেরকে হাতেনাতে ধরা হয়। পরবর্তীতে ওই শিক্ষার্থীদের পরীক্ষা থাকায় আইডি কার্ড রেখে ছেড়ে দেওয়া হয়েছে বলে জানা গেছে। 
 
ঘটনার সত্যতা নিশ্চিত করে ঢাকা কলেজের উত্তর ছাত্রাবাসের প্রোভোস্ট মো. ইকবাল হোসাইন জানান, ‘রাতের বেলা জায়গাটি অন্ধকার থাকে। বিষয়টি নজরে আসার পর আমার স্টাফ সঙ্গে সঙ্গে আমাকে জানায়। আমি একটি অনুষ্ঠানে ছিলাম তখনই সেখান থেকে সরে আসি। পরবর্তীতে প্রয়োজনীয় প্রমাণ পাওয়া যায়। বিষয়টি আমি স্বাভাবিকভাবেই কলেজ সংশ্লিষ্ট ঊর্ধ্বতনদের অবহিত করি। একই সঙ্গে তাদের আইডি কার্ড ও বিভাগসংক্রান্ত তথ্য সংগ্রহ করি।’
 
তিনি আরও জানান, তাদের প্রায় এক ঘণ্টার মতো আটক রাখা হয়েছিল। তাদের পরিচয়পত্র, বিভাগসহ সব তথ্য আমাদের কাছে ছিল, তাই তাদের কোনোভাবে বাইরে যাওয়ার কোনো সুযোগ নাই।’
 
এ বিষয়ে ঢাকা কলেজের অধ্যক্ষ অধ্যাপক এ কে এম ইলিয়াস বলেন, ‘এ বিষয়টি আমি জানতে পারছি। আটক শিক্ষার্থীদের বিষয়ে সংশ্লিষ্ট বিভাগের শিক্ষকদের বলা হয়েছে, বিভাগ থেকে আগামীকালের ভিতরে শিক্ষার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১

ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
ডেঙ্গুতে একদিনে মৃত্যু আরও ৬ জনের
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২১:২২




প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
প্রতিশোধপরায়ণ হইনি, হতে চাই না: আইনমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৫:১০:৩৩



নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
নতুন আরও এক উপজেলা গঠনের উদ্যোগ
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৫৪:১১

যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
যুক্তরাষ্ট্র সফরে যাচ্ছেন প্রধানমন্ত্রী
১৩ সেপ্টেম্বর ২০২৬ বিকাল ০৪:৪৪:০৮