• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ ভোর ০৫:০৫:৪১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ

১১ নভেম্বর ২০২৫ সকাল ০৯:১৫:০৪

অনুমোদন পেল নতুন আরেকটি মেডিকেল কলেজ

নিজস্ব প্রতিবেদক: দেশে অনুমোদন পেল আরও একটি বেসরকারি মেডিকেল কলেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকেই শিক্ষার্থী ভর্তি নিয়ে সেখানে শিক্ষা কার্যক্রম চালুর অনুমোদন দিয়েছে অন্তর্বর্তী সরকার। 

Ad

১০ নভেম্বর সোমবার স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ থেকে নতুন মেডিকেল কলেজের শিক্ষা কার্যক্রম চালুর এই অনুমোদন দেওয়া হয়। খুব শিগগিরই এ সংক্রান্ত বিজ্ঞপ্তি জারি করা হবে।

Ad
Ad

পাঠদানের অনুমোদন পাওয়া নতুন বেসরকারি মেডিকেল কলেজ হলো- ঢাকার জুরাইনের ব্যারিস্টার রফিকুল হক মেডিকেল কলেজ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে এ মেডিকেলে ৫০ জন শিক্ষার্থী ভর্তি হতে পারবেন।

এদিকে, দেশের দুটি বেসরকারি মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধ রাখার সিদ্ধান্ত নিয়েছে স্বাস্থ্য শিক্ষা ও পরিবার কল্যাণ বিভাগ। ২০২৫-২৬ শিক্ষাবর্ষে থেকে এই দুই মেডিকেল শিক্ষার্থী ভর্তি করানো যাবে না বলে জানিয়েছে মন্ত্রণালয়। আজই এ সংক্রান্ত আদেশ জারি করা হবে। 

প্রকাশিত হতে যাওয়া আদেশের কপি জানা গেছে, শরীয়তপুরের মনোয়ারা সিকদার মেডিকেল কলেজ এবং মুন্সিগঞ্জের ভূইয়া মেডিকেল কলেজে ২০২৫-২৬ শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থী ভর্তি বন্ধ থাকবে। বেসরকারি মেডিকেল কলেজের বিদ্যমান আইন অনুযায়ী ন্যূনতম সুযোগ-সুবিধা ও শিক্ষার পরিবেশ না থাকায় এই দুই মেডিকেল কলেজে শিক্ষার্থী ভর্তি বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us