• ঢাকা
  • |
  • শনিবার ৯ই কার্তিক ১৪৩৩ সকাল ০৯:০৩:০২ (24-Oct-2026)
  • - ৩৩° সে:

২২ জনকে বালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিলো বাকৃবি

১৪ অক্টোবর ২০২৫ রাত ০৮:৪৮:১৪

২২ জনকে বালাই ব্যবস্থাপনা বিষয়ে প্রশিক্ষণ দিলো বাকৃবি

বাকৃবি প্রতিনিধি : বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে (বাকৃবি) জলবায়ু সহনশীল কৃষি (Climate Resilient Agriculture -CRA) বিষয়ক তিন দিনব্যাপী বালাই ব্যবস্থাপনা প্রশিক্ষণ কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয়েছে।

১৪ অক্টোবর মঙ্গলবার দুপুর ৩টায় বিশ্ববিদ্যালয়ের প্রফেসর গোলাম আলী ফকির সিড প্যাথলজি সেন্টারে ওই কর্মসূচির সমাপনী অনুষ্ঠিত হয় । সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের মাঝে সনদপত্র বিতরণ করা হয়।

“এশিয়ায় প্রকৃতি-ভিত্তিক সমাধানের (Nature-based Solutions - NBS) মাধ্যমে উৎপাদনশীলতাবৃদ্ধি ও জলবায়ু সহনশীল কৃষি গড়ে তুলতে সরকারি অংশীদার এবং সংশ্লিষ্ট স্টেকহোল্ডারদেরসক্ষমতা বৃদ্ধি প্রকল্প (TCP/RAS/3907)” শীর্ষক প্রকল্পের আওতায় বিশ্ববিদ্যালয়েরকীটতত্ত্ব বিভাগ আয়োজিত হয়।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

এ প্রশিক্ষণে সহযোগিতা করে জাতিসংঘের খাদ্য ও কৃষি সংস্থা (এফএও) এবং কৃষি সম্প্রসারণ অধিদপ্তর (ডিএই)। সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য
অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া।

বিশেষ অতিথি ছিলেন বিশ্ববিদ্যালয়ের ছাত্র বিষয়ক উপদেষ্টা অধ্যাপক ড. মো. শহিদুল হক, এফএও’র জাতীয় পরামর্শক অধ্যাপক ড. পরিমল কান্তি বিশ্বাস এবং উদ্ভিদ রোগতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ আলী হোসেন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রকল্প প্রধান ও কীটতত্ত্ব বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ সাইফুল্লাহ।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. এ. কে. ফজলুল হক ভূঁইয়া বলেন, জলবায়ু পরিবর্তন
এখন কৃষি উৎপাদন ব্যবস্থার জন্য এক বড় চ্যালেঞ্জ। এ চ্যালেঞ্জ মোকাবেলায় বিজ্ঞানভিত্তিক প্রশিক্ষণ এবং প্রকৃতি-নির্ভর টেকসই সমাধান গ্রহণ অত্যন্ত গুরুত্বপূর্ণ।

আরও পড়ুন

অনলাইনে চুয়েটের জরুরি সিন্ডিকেট সভা, ১৫ সদস্যের ৯ জনই অনুপস্থিত

তিনি আরও বলেন, আপনারা যারা প্রশিক্ষণ গ্রহণ করেছেন সকলেই কৃষকদের বালাই ব্যবস্থাপনারবিষয়ে সতর্ক করবেন। কোনো ভাবেই যেন বালাই ব্যবস্থাপনার উপাদান মানুষের ক্ষতি করতে নাপারে না নিশ্চিত করতে হবে। বাকৃবি সবসময় কৃষি উন্নয়ন ও কৃষকবান্ধব প্রযুক্তি উদ্ভাবনে অগ্রণী ভূমিকা পালন করে আসছে।

তিন দিনব্যাপী এ প্রশিক্ষণে ২২ জন উপসহকারী কৃষি কর্মকর্তা, ডিলার ও শিক্ষার্থী অংশগ্রহণ করেন। অংশগ্রহণকারীরা জলবায়ু পরিবর্তনের প্রেক্ষাপটে টেকসই কৃষি উৎপাদন, প্রকৃতি-
ভিত্তিক সমাধান ও কীট ব্যবস্থাপনা বিষয়ে হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (২৪ অক্টোবর)
২৪ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৪৯:১৪