• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ রাত ০৯:০২:২০ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

বেরোবিতে আগামী ৭ থেকে ৯ অক্টোবর সকল পরীক্ষা স্থগিত

২ অক্টোবর ২০২৫ সকাল ১১:১০:৫১

বেরোবিতে আগামী ৭ থেকে ৯ অক্টোবর সকল পরীক্ষা স্থগিত

বেরোবি প্রতিনিধি: রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) আগামী ৭ থেকে ৯ অক্টোবর পর্যন্ত নির্ধারিত সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। শিক্ষা মন্ত্রণালয়ের নির্দেশনার আলোকে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১ অক্টোবর বুধবার দুপুরে ডিনস কমিটির বৈঠকে এ সিদ্ধান্ত গৃহীত হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার ড. হারুন অর রশিদ।

তিনি বলেন, ‘শিক্ষা মন্ত্রণালয়ের ২৪ সেপ্টেম্বরের নির্দেশনার আলোকে নির্ধারিত তারিখের পরীক্ষাগুলো স্থগিত করা হয়েছে। স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি পরে জানানো হবে।’

তিনি আরও বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের ঘোষিত ছুটি বহাল থাকবে। আগামী ৭ অক্টোবর বিশ্ববিদ্যালয় খুললেও কোনো পরীক্ষা অনুষ্ঠিত হবে না।’

এর আগে শিক্ষা মন্ত্রণালয় থেকে ২৪ সেপ্টেম্বর জারি করা নির্দেশনায় বলা হয়, দুর্গাপূজা, বিজয়া দশমী, ফাতেহা–ই–ইয়াজদাহম, প্রবারণা পূর্ণিমা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ২৮ সেপ্টেম্বর থেকে ৯ অক্টোবর পর্যন্ত শিক্ষাপ্রতিষ্ঠানে অবকাশকালীন ছুটি থাকবে। এ সময়ে কোনো পরীক্ষা নেয়া যাবে না।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
দেশের ৮ বিভাগেই বৃষ্টির শঙ্কা
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৮:৪৪

প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
প্রবাসীদের জন্য বড় দুঃসংবাদ দিল জাপান
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৫৩:০৪




ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬