• ঢাকা
  • |
  • মঙ্গলবার ৯ই অগ্রহায়ণ ১৪৩৩ রাত ০২:৪০:২২ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

হৃদরোগে আক্রান্ত সাবু; পাশে দাঁড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

৩০ মে ২০২৫ বিকাল ০৩:৪২:৪০

হৃদরোগে আক্রান্ত সাবু; পাশে দাঁড়ালো ডিআইইউ সাংবাদিক সমিতি

ডিআইইউ প্রতিনিধি: ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির(ডিআইইউ) ইংরেজি বিভাগের অফিস সহায়ক বেলায়েত হোসেন সাবুকে উন্নত চিকিৎসা বাবদ আর্থিক সহায়তা প্রদান করেছে বিশ্ববিদ্যালয়টির সাংবাদিক সমিতি। এর আগে তিনি জটিল হৃদরোগে আক্রান্ত হন।

৩০ মে শুক্রবার বিশ্ববিদ্যালয়ের স্থায়ী ক্যাম্পাসের পুরাতন ভবনে বেলায়েত হোসেন সাবুকে আর্থিক সহায়তা তুলে দিয়েছেন সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ ।

এসময় উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়টির প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসেন, ইংরেজি বিভাগের চেয়ারম্যান আরিফ আহমেদ । এছাড়াও ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি সাংবাদিক সমিতির সাংগঠনিক সম্পাদক বায়েজিদ হোসাইন, সহ-সাংগঠনিক সম্পাদক নুর ইসলাম, কোষাধ্যক্ষ আল শাহরিয়ার সুইট উপস্থিত ছিলেন।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন: ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

এসময় প্রক্টর ও প্রভোস্ট অধ্যাপক ড. সাজ্জাদ হোসাইন বলেন, সাংবাদিক সমিতির এই মহান উদ্যোগকে স্বাগত জানাই। আশা করি আগামীতেও এই ধরনের কার্যক্রম অব্যাহত রাখবে। তোমাদের কলম চলুক দেশ, মাটি ও মানুষের জন্য।

সাংবাদিক সমিতির সভাপতি কালাম মুহাম্মদ বলেন, আমরা সাধ্যমতো সাবু মামাকে সাহায্য করতে চেষ্টা করেছি। যেকোনো প্রয়োজনে আমরা সবসময় তার পাশে আছি এবং ভবিষ্যতেও থাকবো।

সাংবাদিক সমিতির সাবেক সভাপতি মুছা মল্লিক বলেন, বেলায়েত হোসেন সাবু মামাকে সহায়তা করতে পেরে আমাদের ভালো লাগছে। তিনি আমাদের সবার প্রিয়জন। আমাদের এই সহায়তায় বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষেরও পরোক্ষ ভূমিকা রয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ যেভাবে এগিয়ে এসেছে এটা অবশ্যই প্রশংসার দাবি রাখে৷ আমরা চাই সাবু মামা দ্রুত পূর্ণাঙ্গ সুস্থ হোক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
ডেঙ্গুতে আরও ২ জনের মৃত্যু
২৩ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:২৫:৩৫