• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ১৪ই কার্তিক ১৪৩৩ সকাল ১০:৫৬:১৭ (29-Oct-2026)
  • - ৩৩° সে:

ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

১৪ মে ২০২৫ বিকাল ০৪:২৪:০৮

ড. মুহাম্মদ ইউনূসকে ডি লিট ডিগ্রি দিল চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়

নিজস্ব প্রতিবেদক: প্রধান উপদেষ্টা অধ্যাপক ড. মুহাম্মদ ইউনূসকে সম্মানসূচক ডি-লিট ডিগ্রি দিয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় (চবি)।

১৪ মে বুধবার দুপুর ২টা ১৮ মিনিটে চবির পঞ্চম সমাবর্তনে ড. ইউনূসকে এই ডিগ্রি তুলে দেন সমাবর্তনের সভাপতি ও উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মদ ইয়াহইয়া আখতার।

বিশ্বব্যাপী দারিদ্র্য বিমোচন ও অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ড. ইউনূসকে ডি-লিট ডিগ্রি দেওয়া হয়েছে বলে জানান উপাচার্য।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

উল্লেখ্য, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের পঞ্চম সমাবর্তনে ২২ হাজার ৫৮৬ শিক্ষার্থীকে স্নাতক ও স্নাতকোত্তর ডিগ্রি দেওয়া হচ্ছে। এ ছাড়া এতে ৪২ জন পিএইচডি ও ৩৩ জনকে এমফিল ডিগ্রিধারী রয়েছেন। সমাবর্তনের প্রাক্কলিত বাজেট প্রায় ১৪ কোটি টাকা। এর মধ্যে শিক্ষার্থীদের কাছ থেকে বিশ্ববিদ্যালয়ের আয় হয়েছে ৬ কোটি টাকা। সবচেয়ে বেশি খরচ প্যান্ডেল, সাজ-সজ্জা ও আবাসন ব্যবস্থাপনা কার্যক্রমে।

চবির এই সমাবর্তনে উপস্থিত রয়েছেন শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ড. চৌধুরী রফিকুল ইসলাম ও ইউজিসি চেয়ারম্যান ড. এস এম এ ফায়েজ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ








আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
আজকের রাশিফল: বিয়ের যোগ তৈরি হবে কাদের?
২৯ অক্টোবর ২০২৬ সকাল ০৯:৪০:২৭