• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৫০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

তিতুমীর কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

২৫ মার্চ ২০২৫ দুপুর ০২:৪৪:৩৭

তিতুমীর কলেজে গণহত্যা দিবস উপলক্ষে আলোচনা সভা

তিতুমীর কলেজ প্রতিনিধি: ১৯৭১ সালের ২৫ মার্চের কালরাতে পাকিস্তানি হানাদার বাহিনীর নৃশংস গণহত্যায় শহিদদের স্মরণে তিতুমীর কলেজে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

২৫ মার্চ মঙ্গলবার বেলা ১১টায় কলেজের শিক্ষক পরিষদ মিলনায়তনে আয়োজিত এ সভায় কলেজের শিক্ষকরা অংশ নেন।

সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কলেজের অধ্যক্ষ অধ্যাপক ড. ছদরুদ্দীন আহমদ। বিশেষ অতিথি ছিলেন উপাধ্যক্ষ ড. মো. মিজানুর রহমান এবং শিক্ষক পরিষদের সম্পাদক অধ্যাপক এম. এম. আতিকুজ্জামান। সভায় সভাপতিত্ব করেন অধ্যাপক মো. জাহাঙ্গীর হোসেন।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

আলোচনায় বক্তারা ২৫ মার্চের গণহত্যাকে বাঙালি জাতির ইতিহাসের এক বিভীষিকাময় অধ্যায় হিসেবে উল্লেখ করেন। তাঁরা বলেন, এ রাত শুধু শোকের নয়, এটি আমাদের স্বাধীনতার পথচলার কঠিন এক প্রেক্ষাপটও বটে। পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত হত্যাযজ্ঞের ভয়াবহতা নতুন প্রজন্মের সামনে তুলে ধরা জরুরি, যাতে তারা উজ্জীবিত হতে পারে এবং স্বাধীনতার সঠিক ইতিহাস সংরক্ষণে ভূমিকা রাখতে পারে।

অনুষ্ঠানে কলেজের বিভিন্ন বিভাগের শিক্ষকরা তাঁদের অনুভূতি প্রকাশ করেন এবং ২৫ মার্চের শহিদদের প্রতি গভীর শ্রদ্ধা জানান।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২