• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৩৭:৩৬ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

তিতুমীর কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যিয়াদ-মহিবুল্লাহ

১৮ মার্চ ২০২৫ বিকাল ০৩:১৩:১৬

তিতুমীর কলেজে ইসলামী ছাত্র আন্দোলনের নেতৃত্বে যিয়াদ-মহিবুল্লাহ

তিতুমীর কলেজ প্রতিনিধি: ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ, সরকারি তিতুমীর কলেজ শাখার ২০২৫-২৬ সেশনের নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। নবগঠিত কমিটিতে সভাপতি হিসেবে দায়িত্ব গ্রহণ করেছেন শরিফুল ইসলাম যিয়াদ, সহ-সভাপতি নির্বাচিত হয়েছেন মাসুম বিল্লাহ, এবং সাধারণ সম্পাদক পদে রয়েছেন মুহাম্মাদ মহিবুল্লাহ।

১৭ মার্চ  সোমবার ক্যাম্পাস সম্মেলনের মাধ্যমে পূর্বের কমিটি বিলুপ্ত করে নতুন কমিটি ঘোষণা করা হয়।

সদ্য দায়িত্বপ্রাপ্ত সভাপতি শরিফুল ইসলাম যিয়াদ বলেন, তিতুমীর কলেজের সকল শিক্ষক ও সাধারণ শিক্ষার্থীদের কাছে দোয়া চাই, যেন আমরা তাদের কল্যাণে কাজ করে যেতে পারি এবং সব সময় তাদের পাশে থাকতে পারি।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

সাধারণ সম্পাদক মুহাম্মাদ মহিবুল্লাহ বলেন, আমরা চাই সাধারণ শিক্ষার্থীরা আমাদের পাশে থাকুক। আমরা সব সময় তাদের ন্যায্য দাবির পক্ষে ছিলাম, সামনে থাকব ইনশাআল্লাহ। একসঙ্গে মিলে ক্যাম্পাসে শিক্ষার সুষ্ঠু পরিবেশ বজায় রাখতে কাজ করব। সকল রাজনৈতিক ও অরাজনৈতিক সংগঠনকে সঙ্গে নিয়ে ক্যাম্পাসের সুন্দর পরিবেশ ধরে রাখার জন্য আমরা সচেষ্ট থাকব ইনশাআল্লাহ।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২


এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
এনসিপিতে যুক্ত হলেন নারী পাইলট ফারিয়াল হামিদ
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫১:৪২