• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ বিকাল ০৪:৩২:২৪ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

ঢাকা কলেজে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করল ইসলামি ছাত্রশিবির

১৪ মার্চ ২০২৫ বিকাল ০৩:৩০:৩২

ঢাকা কলেজে শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করল ইসলামি ছাত্রশিবির

ঢাকা কলেজ প্রতিনিধি: পবিত্র রমজান মাসে ঢাকা কলেজ সাধারণ শিক্ষার্থীদের মাঝে ইফতার বিতরণ করল ইসলামি ছাত্রশিবিরের ঢাকা কলেজ শাখা । এ সময় উপস্থিত ছিল কলেজের  শতাধিক সাধারণ  শিক্ষার্থী।

১৩ মার্চ বৃহস্পতিবার ঢাকা কলেজের কেন্দ্রীয় মাঠে মোস্তাকিম আহমেদের সভাপতিত্বে ও আব্দুর রহমান আফনানের সঞ্চালনায় এ কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

ঢাকা কলেজের এক শিক্ষার্থী বলেন, ঢাকা কলেজ শিবিরের শিক্ষার্থী বান্ধব এ আয়োজন অবশ্যই প্রশংসনীয়। ছাত্রশিবির সহ অন্যান্য সংগঠনের এ ধরনের আয়োজন বেশি বেশি করা প্রয়োজন বলে আমি মনে করি।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

ঢাকা কলেজ শাখা ছাত্রশিবিরের সভাপতি মোস্তাকিম আহমেদ বলেন, "আজ ১২-১৫ শত শিক্ষার্থীদের নিয়ে আমাদের এ আয়োজন। কিছু দিনের  মধ্যেই আমরা সাধারণ শিক্ষার্থীদের মাঝে কোরআন বিতরণ করব। এছাড়াও ক্যাম্পাসের মামাদের এবং সামাজিক সংগঠন সহ অন্যান্য সংগঠনের নেতৃবৃন্দদের নিয়েও ইফতারের আয়োজন করবো। "

তিনি শিবিরের আয়ের উৎস নিয়ে আরও বলেন," সাবেক বর্তমান ও শুভাকাঙ্ক্ষীদের এয়ানত এবং সংগঠনের প্রকাশনা থেকে প্রাপ্ত মুনাফাই আমাদের আয়ের উৎস।"

এ বিষয়ে ঢাকা কলেজের শিক্ষার্থী গাজী হোসাইন মাহমুদ  বলেন, " আমরা (ছাত্রশিবির) সব সময়ই বিভিন্ন  কার্যক্রম করেছি তবে ৫ আগস্ট এর পরে স্বাধীন সার্বভৌম রাষ্ট্রে যেভাবে মুভ করতে পারতেছি  আগে তা পারি নি। ক্যাম্পাসে ছাত্রলীগ, যুবলীগ, আওয়ামী লীগের কাছে শিবির কে জবাই করা ছিল এক ধরনের  ফরজ কাজ।"

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

তিনি আরও বলেন, "জুলাই - আগস্টের বিপ্লবের পর আমাদের একটাই প্রত্যাশা থাকবে যে যেমন আদর্শ ধারণ করুক না কেন তা যেন হয় সাধারণ শিক্ষার্থী বান্ধব। আজকের যে ইফতার বিতরণ তা পুরোটাই সাধারণ শিক্ষার্থীদের জন্য আমরা (ছাত্রশিবির) চাই  এভাবেই  শিক্ষার্থীদের পাশে থাকতে। "

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
পাসের হারে এগিয়ে ঢাকা বোর্ড
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:৩১:৩৮

ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
ঊর্ধ্বতন ৬ পুলিশ কর্মকর্তাকে বদলি
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:২৩:৪৭


তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
তাহসিফ হত্যা: বন্ধু দীপ ৪ দিনের রিমান্ডে
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৪:১৭:৫৭



কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
কুমিল্লা বোর্ডে পাসের হার ৪৮.০৪ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:৫২:৩৪

রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
রাজশাহী বোর্ডে পাসের হার ৪৫.০৬ শতাংশ
৩১ অক্টোবর ২০২৬ বিকাল ০৩:২৯:১১