• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ রাত ০৮:৩৮:৩১ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

খাবারের মান উন্নয়নে ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

৭ মার্চ ২০২৫ দুপুর ১২:০২:৪০

খাবারের মান উন্নয়নে ঢাকা কলেজ ছাত্রদলের স্মারকলিপি প্রদান

ঢাকা কলেজ প্রতিনিধি : পবিত্র রমজান মাসে আবাসিক হলের ডাইনিং এ খাবারের মান উন্নয়নে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের অনুরোধ জানিয়ে অধ্যক্ষ বরাবর স্মারকলিপি প্রদান করেছে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখা ।

Ad

৬ মার্চ বৃহস্পতিবার বেলা ২টার দিকে ঢাকা কলেজের অধ্যক্ষ এ কে এ ইলিয়াসের হাতে স্মারকলিপি তুলে দেন নেতাকর্মীরা।

Ad
Ad

স্মারকলিপিতে বলা হয়, ঢাকা কলেজের আবাসিক শিক্ষার্থীরা পবিত্র রমজান মাসে রোজা পালন করছে। রোজার সময় স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার খাওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ। তবে দুঃখের বিষয় হলের বর্তমান খাবারের মান নিম্নমানের যা শিক্ষার্থীদের জন্য ভোগান্তির কারণ হয়ে দাঁড়িয়েছে। আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল ঢাকা কলেজ শাখার পক্ষ থেকে অনুরোধ জানাচ্ছি যে, রমজান মাসে শিক্ষার্থীদের জন্য খাবারের মান উন্নত করতে জরুরি পদক্ষেপ নেওয়া হোক।

দাবিসমূহ -খাবারের মান ও স্বাস্থ্যকর পরিবেশ নিশ্চিত করার জন্য নিয়মিত পরিদর্শন চালু করা। মেনুতে বৈচিত্র্য আনা ও পুষ্টির মান বজায় রাখা। রান্নাঘর ও খাবার পরিবেশনের শৃঙ্খলা নিশ্চিত করা। শিক্ষার্থীদের মতামত গ্রহণ করে প্রয়োজনীয় পরিবর্তন আনা। রোজাদার শিক্ষার্থীদের চাহিদা অনুযায়ী খাবারের পরিমাণ বাড়ানো হোক।

কলেজ প্রশাসনের পক্ষ থেকে খাবারের মান পর্যবেক্ষণ ও মনিটরিং করার ব্যবস্থা নেওয়া হোক। মনিটরিং কমিটির সাথে হল প্রতিনিধি শিক্ষার্থীদের সংযুক্ত করা হউক। কলেজ ক্যাম্পাসে অবস্থিত হোটেলগুলোতে খাবারের দাম নিয়ন্ত্রণে রাখা হউক।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ







এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
এক্সআইসি এক্স ইনডেক্সের আধুনিক রূপান্তর
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:০২:৩০


৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৯ ফেব্রুয়ারি বিটিভিতে ভাষণ দেবেন তারেক রহমান
৩ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৬:১২:২১

ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
ডাকযোগে কারাবন্দিদের ভোটদান শুরু
৩ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫০:৩৮


Follow Us