• ঢাকা
  • |
  • রবিবার ২৯শে ভাদ্র ১৪৩৩ রাত ০৮:০৮:৩২ (13-Sep-2026)
  • - ৩৩° সে:

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

২৬ ফেব্রুয়ারি ২০২৫ দুপুর ১২:০৯:২৪

হল ছাড়ছেন কুয়েট শিক্ষার্থীরা

খুলনা ব্যুরো: খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (কুয়েট) শিক্ষার্থীরা হল ছাড়তে শুরু করেছেন।

কুয়েটের চলমান পরিস্থিতিতে ২৫ ফেব্রুয়ারি মঙ্গলবার সন্ধ্যায় বিশ্ববিদ্যালয়ের এক বিজ্ঞপ্তিতে সকল শিক্ষার্থীকে হল ছাড়ার নির্দেশ দেয়া হয়। আজ ২৬ ফেব্রুয়ারি বুধবার ভোর থেকেই শিক্ষার্থীদের বেশিরভাগ হল ছেড়েছেন।

অপরদিকে, হল ছাড়ার নির্দেশনা দেবার পর মঙ্গলবার রাতে ভিসিকে তার বাসভবন ত্যাগের আল্টিমেটাম দেয় শিক্ষার্থীরা। একই সাথে রাত ৯টা থেকে ক্যাম্পাসে দুর্বার বাংলার পাদদেশে বিক্ষোভ করেন তারা। বিশ্ববিদ্যালয় প্রশাসনের সিদ্ধান্তের বিরুদ্ধে আজ সকাল থেকে বিক্ষোভ করার কথা থাকলেও আন্দোলনরত শিক্ষার্থীদের কাউকে ক্যাম্পাসে দেখা যায়নি। ফলে নিরাপত্তার স্বার্থেই হল ত্যাগ করেছেন সাধারণ শিক্ষার্থীরা।

উল্লেখ্য, ১৮ ফেব্রুয়ারি কুয়েট ক্যাম্পাসে ছাত্রদলের সদস্য সংগ্রহ ফরম বিতরণকে কেন্দ্র করে শিক্ষার্থীদের দুই গ্রুপের সংঘর্ষে অর্ধশতাধিক আহত হয়। এ ঘটনার প্রতিবাদে ভিসি, প্রো-ভিসিসহ তিন কর্মকর্তার পদত্যাগসহ ৬ দফা দাবিতে আন্দোলনে নামেন শিক্ষার্থীরা।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
আড়াইহাজা‌রে মাদক মামলায় যুব‌কের তিন মাসের কারাদণ্ড
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৯:২৯


পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
পশ্চিমবঙ্গে ২৫২ মাদ্রাসা বন্ধের নির্দেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৯:৪৭

নতুন ওয়েব ফিল্মে পরীমনি
নতুন ওয়েব ফিল্মে পরীমনি
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১০:৪২

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে অস্ত্রসহ ডাকাত গ্রেফতার
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২৯


বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
বিএনপির মনোনয়নপত্র বিক্রি ১৫ সেপ্টেম্বর
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:০২

ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
ভাঙ্গায় বাসের ধাক্কায় সাংবাদিক নিহত
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:৫৩

রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
রামপালের ২য় ইউনিটের বিদ্যুৎ উৎপাদন বন্ধ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৩০:৫০

হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
হবিগঞ্জে ধর্ষণের পর হত্যা, ২ জনের ফাঁসির আদেশ
১৩ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২২:০১