• ঢাকা
  • |
  • শুক্রবার ১০ই আশ্বিন ১৪৩৩ সন্ধ্যা ০৭:৪৩:১৭ (25-Sep-2026)
  • - ৩৩° সে:

ভাষা শহীদদের প্রতি তিতুমীর কলেজের শ্রদ্ধা নিবেদন

২১ ফেব্রুয়ারি ২০২৫ সকাল ০৯:৪০:৩১

ভাষা শহীদদের প্রতি তিতুমীর কলেজের শ্রদ্ধা নিবেদন

তিতুমীর কলেজ প্রতিনিধি: অমর একুশে ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে ঐতিহাসিক ভাষা আন্দোলনের শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করে পুষ্পস্তবক অর্পণ করেছে তিতুমীর কলেজ পরিবার।

আজ ২১ ফেব্রুয়ারি শুক্রবার প্রথম প্রহর রাত ১২টায় শ্রদ্ধা নিবেদন করেন তিতুমীর কলেজ শিক্ষক পরিষদ।

অধ্যক্ষ অধ্যাপক শীপ্রা রানী মন্ডলের নেতৃত্বে তিতুমীর কলেজ প্রশাসন, উপাধ্যক্ষ অধ্যাপক ড. মো. মিজানুর রহমান ও বিভিন্ন বিভাগের শিক্ষকবৃন্দ ক্যাম্পাসের শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা নিবেদন করেন।

এছাড়াও শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন তিতুমীর কলেজ সাংবাদিক সমিতি, বিএনসিসি, রোভার, তিতুমীর কলেজ বির্তক ক্লাব, তিতুমীর রিসার্চ ক্লাব, তিতুমীর ট্যুরিজম ক্লাবসহ তিতুমীর কলেজের অন্যান্য সামাজিক, রাজনৈতিক ও স্বেচ্ছাসেবক সংগঠন। এছাড়া কলেজের বাহিরে বিভিন্ন রাজনৈতিক সংগঠন, স্কুল-কলেজ ও সর্বস্তরের মানুষের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ



ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
ফ্যামিলি কার্ড ঘরেই পৌঁছে যাবে: সমাজকল্যাণমন্ত্রী
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:১৩:৪৬

পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
পুলিশে যুক্ত হচ্ছে নতুন ‘বিশেষ ইউনিট’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৫৪:৪৬


বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
বিশ্ববাজারে বাড়ল তেলের দাম
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:৪৭:০৭


ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
ঢাকা-ভাঙা মহাসড়কে দুই বাসের সংঘর্ষে নিহত ৩, আহত ১৫
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:৩১

এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
এমির মনোনয়ন পেল ‘হাসিনা: ৩৬ ডেজ ইন জুলাই’
২৫ সেপ্টেম্বর ২০২৬ সন্ধ্যা ০৬:২৯:১০