• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৫:৪৯ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

তিতুমীরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

২৮ জানুয়ারী ২০২৫ দুপুর ১২:৫১:০৭

তিতুমীরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের আহ্বায়ক কমিটি ঘোষণা

তিতুমীর কলেজ প্রতিনিধি: জুলাই গণঅভ্যুত্থানের নেতৃত্বদানকারী সংগঠন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের তিতুমীর কলেজ শাখার ২৪৩ সদস্যের ছয় মাসের  আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে। কলেজের ইসলামের ইতিহাস ও সংস্কৃতি বিভাগের  (২০১৮-২০১৯) শিক্ষাবর্ষের শিক্ষার্থী আলা উদ্দিন মিনহাজ কে আহ্বায়ক করে ও উদ্ভিদবিজ্ঞান বিভাগের (২০১৯-২০২০) শিক্ষাবর্ষের শিক্ষার্থী সাখাওয়াত হোসেন কে সদস্য সচিব করে কমিটি ঘোষণা করে।

২৭ জানুয়ারি সোমবার দিবাগত রাতে সংগঠনটির ভেরিফাইড ফেসবুক পেজে এ কমিটি প্রকাশ করা হয়।

এছাড়াও বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কমিটিতে  মুখ্য সংগঠক হলেন মো: কামরুল হাসান সুজন এবং  মুখপাত্র করা হয়েছে সিনথিয়া সুমাইয়া। কমিটিতে ১৩জনকে যুগ্ম-আহ্বায়ক করা হয়েছে, ১২ জনকে যুগ্ম সদস্য সচিব, ২২ জনকে সংগঠক, ১৯৩ জনকে সদস্য করা হয়।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় আহ্বায়ক হাসনাত আব্দুল্লাহ ও সদস্য সচিব আরিফ সোহেল স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে আগামী ছয় মাসের জন্য  বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন তিতুমীর কলেজ শাখার আহ্বায়ক কমিটির  অনুমোদন দেওয়া হয়েছে।  

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২