• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:০৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

মাভাবিপ্রবি এফটিএনএস বিভাগের নবীনবরণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

১০ জানুয়ারী ২০২৫ সকাল ০৯:৫৪:২৯

মাভাবিপ্রবি এফটিএনএস বিভাগের নবীনবরণ এবং বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত

মাভাবিপ্রবি প্রতিনিধি: মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ফুড টেকনোলজি অ্যান্ড নিউট্রিশনাল সায়েন্স (এফটিএনএস) বিভাগের বিদায়ী শিক্ষার্থীদের বিদায় এবং নবীন শিক্ষার্থীদের আগমনকে স্মরণীয় করে রাখতে বিভাগের সকল শিক্ষক-শিক্ষার্থীদের যৌথ পরিচালনায় নবীনবরণ, বিদায় অনুষ্ঠান এবং সাংস্কৃতিক সন্ধ্যার আয়োজন করা হয়।

Ad

৯ জানুয়ারি বৃহস্পতিবার সকাল ১০টায় তৃতীয় একাডেমিক ভবনের ৫ম তলায় নিউট্রিশন ক্লাবের কার্যক্রমের মধ্য দিয়ে অনুষ্ঠানটি শুরু হয়, এতে খাদ্য ও পুষ্টি সংক্রান্ত সংক্ষিপ্ত প্রবন্ধ রচনা, মুক্ত আলোচনা, কৃত্রিমভাবে খাদ্য নকশা তৈরি এবং এ সংক্রান্ত আঁকাআঁকিসহ কুইজ প্রতিযোগিতার আয়োজন করা হয়। প্রতিযোগিতায় শিক্ষার্থীদের উন্মুক্ত অংশগ্রহণের সুযোগ করে দেয়া হয় এবং বিজয়ী নির্ধারণ করা হয়।

Ad
Ad

পরবর্তীতে বিকেল ৪টায় বিশ্ববিদ্যালয়ের মাল্টিপারপাস ভবনে নবীন শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করে নেয়া হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক পরিবেশনা উপস্থাপন করেন বিভাগের শিক্ষার্থীরা। বিদায়ী শিক্ষার্থীদের সংবর্ধনা সূচক ক্রেস্ট প্রদান এবং তাদের উদ্দেশ্যে অভিভাষণ ব্যক্ত করার মধ্য দিয়ে উক্ত অনুষ্ঠানের সকল কার্যক্রমে ইতি টানা হয়।

অনুষ্ঠানে বিভাগের চেয়ারম্যান ড. আজিজুল হকসহ অন্যান্য শিক্ষক, শিক্ষার্থী এবং কর্মকর্তা ও কর্মচারীবৃন্দের অংশগ্রহণ ছিল উল্লেখযোগ্য।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯


Follow Us