• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২০শে মাঘ ১৪৩২ রাত ০৩:৩৫:০৩ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অধ্যক্ষকে পুনর্বহাল নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

২০ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:৪২:১৯

অধ্যক্ষকে পুনর্বহাল নিয়ে শিক্ষার্থীদের পাল্টাপাল্টি কর্মসূচি

বাজিতপুর (কিশোরগঞ্জ) প্রতিনিধি: কিশোরগঞ্জের বাজিতপুরে জহুরুল ইসলাম নার্সিং কলেজের সাবেক অধ্যক্ষ আল্পনা আক্তারকে পুনর্বহালের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে কলেজটির বিভিন্ন বর্ষের শিক্ষার্থীরা।

Ad

১৯ ডিসেম্বর বৃহস্পতিবার দুপুর পৌনে ৩টা থেকে কলেজ চত্বরে এ আন্দোলন শুরু করে শিক্ষার্থীরা।

Ad
Ad

আন্দোলনে প্রথম বর্ষ থেকে তৃতীয় বর্ষের সকল ছাত্রছাত্রী ও বিএসসি নার্সিংয়ের প্রথম বর্ষ থেকে চতুর্থ বর্ষের বেশ কিছু ছাত্রছাত্রী সম্মিলিতভাবে আলপনা আক্তারকে অধ্যক্ষ হিসাবে পুনর্বহালের দাবিতে মিছিল ও সমাবেশ করেছে ক্যাম্পাসে। শিক্ষার্থীদের মিছিলটি  কলেজ চত্বর প্রদক্ষিণ শেষে হাসপাতাল পরিচালক অধ্যাপক বাহার উদ্দিন ভুঁইয়ার অফিস ঘেরাও করে।

এ সময় বিভিন্ন স্লোগান দিয়ে হাসপাতাল প্রাঙ্গণ প্রকম্পিত করে তোলে শিক্ষার্থীরা। দাবি আদায়ে হাসপাতাল পরিচালক ও কর্তৃপক্ষকে নির্ধারিত  সময় বেঁধে দেয় তারা। দাবি আদায় না হওয়া পর্যন্ত অবস্থান কর্মসূচি পালন করারও হুমকি  প্রদান করে আন্দোলনরত শিক্ষার্থীরা।

অন্যদিকে আল্পনা আক্তারকে যেনো পুনর্বহাল না করা হয় এ দাবিতে বিএসসি নার্সিংয়ের বিভিন্ন বর্ষের অর্ধশতাধিক শিক্ষার্থীকে কলেজ চত্বরে মিছিল ও বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ









যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
যত টাকা পাওয়া গেলো আমুর ব্যাংক অ্যাকাউন্টে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:৫৪:৪৬

বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
বিমানের এমডি শফিকুরসহ ৪জন কারাগারে
২ ফেব্রুয়ারি ২০২৬ সন্ধ্যা ০৭:২৯:০০


Follow Us