• ঢাকা
  • |
  • সোমবার ২৭শে মাঘ ১৪৩২ সন্ধ্যা ০৬:৩৭:১৫ (09-Feb-2026)
  • - ৩৩° সে:

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

১১ ডিসেম্বর ২০২৪ সকাল ০৯:০০:০০

গবিতে ভেটেরিনারি অনুষদের নবীনবরণ অনুষ্ঠিত

গবি প্রতিনিধি: গণ বিশ্ববিদ্যালয়ে (গবি) ভেটেরিনারি অনুষদের আয়োজনে ১৭, ১৮ ব্যাচের শিক্ষার্থীদের নবীনবরণ এবং ৮ম ব্যাচের শিক্ষার্থীদের বিদায়ী সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।

Ad

১০ ডিসেম্বর মঙ্গলবার ভেটেরিনারি এন্ড এনিমেল সায়েন্সেস অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খানের সভাপতিত্বে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় খেলার মাঠে নবীনবরণ ও বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়।

Ad
Ad

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কোষাধ্যক্ষ অধ্যাপক মো. সিরাজুল ইসলাম, কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম ও কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন অধ্যাপক নিলুফার সুলতানা।

প্রধান অতিথির বক্তব্যে উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল হোসেন বলেন, ‘বিদায়ী শিক্ষার্থীদের শুভকামনা, তোমরা বিশ্ববিদ্যালয়ের মান বাড়াবে এই আশা করছি। তোমাদের সামনে অনেক সুযোগ রয়েছে, আশা করছি তোমরা এই সুযোগগুলো ভালোভাবে কাজে লাগাবে। ভেটেরিনারি অনুষদের ল্যাবগুলো আরো উন্নতি করা হবে।’ নবীনদের উদ্দেশ্য তিনি আরো বলেন, ‘তোমরা ভালো সুযোগগুলো কাজে লাগাবে। লাইব্রেরীতে যাওয়ার চেষ্টা করবে। তোমরা এই ৫ বছর ভালো করলে ভবিষ্যতে তোমরা ভালো জায়গায় পৌঁছাবে।’

কৃষি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. ফজলুল করিম বলেন, ‘ডা. জাফরুল্লাহ যে স্বপ্ন দেখেছেন তার কিছুটা যদি আমরা নিতে পারি, তাহলে সুন্দর একটা বাংলাদেশ গড়া সম্ভব। তোমরা যারা বেরিয়ে যাচ্ছো তোমরা বিশ্ববিদ্যালয়ের ব্রান্ড অ্যাম্বাসেডর। তোমরা সেবা দিয়ে বিশ্ববিদ্যালয়ের সুনাম ধরে রাখবা, এই প্রত্যাশাই থাকবে।’

সভাপতির বক্তব্যে ভেটেরিনারি অনুষদের ডিন অধ্যাপক ড. মো. জহিরুল ইসলাম খান বিদায়ী ব্যাচের শিক্ষার্থীদের ভবিষ্যতের জন্য শুভকামনা জানিয়ে বলেন, ‘তোমাদের লক্ষ্য রাখতে হবে বড়। নিজের পাশাপাশি অন্যদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে তোমাদের।’

অনুষ্ঠানের শেষ পর্বে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানে ভেটেরিনারি অনুষদের শিক্ষার্থীরা নাচ, গান, আবৃত্তি করেন এবং চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের দ্যা জাঙ্কার্স ও ঢাকার ব্যাকবেঞ্চার দুইটি ব্যান্ডদল গান পরিবেশনের মাধ্যমে এ মনোরম আয়োজনের সমাপ্তি ঘটে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
ঝিনাইদহে বিএনপির নির্বাচনী শোডাউন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৭:২৮

পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
পোস্টাল ব্যালটে ভোট দিলেন রাষ্ট্রপতি
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৫৪:৩৯

দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
দৌলতপুরে সড়ক দুর্ঘটনায় স্কুলছাত্রের মৃত্যু
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪৪:৫০

ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
ফাইভজি রোমিং সেবা চালু করলো গ্রামীণফোন
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৫:৪২:৪৮





ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
ঢাকায় ৩৭ কেন্দ্র ঝুঁকিপূর্ণ: ডিএমপি কমিশনার
৯ ফেব্রুয়ারি ২০২৬ বিকাল ০৪:২৯:৩৯


Follow Us