• ঢাকা
  • |
  • সোমবার ১০ই কার্তিক ১৪৩৩ রাত ০৩:০৪:৪৮ (26-Oct-2026)
  • - ৩৩° সে:

ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার

২ নভেম্বর ২০২৪ সকাল ০৯:০৬:৪৫

ববি ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাস চালক গ্রেফতার
ঘাতক বাসচালক মো. নুরুল ইসলাম ও বাসের চাপায় নিহত ছাত্রী মাইশা ফৌজিয়া মিম

ববি প্রতিনিধি: বরিশাল বিশ্ববিদ্যালয়ের (ববি) ছাত্রী নিহতের ঘটনায় ঘাতক বাসচালক মো. নুরুল ইসলামকে গ্রেফতার করেছে পুলিশ।  

বিষয়টি নিশ্চিত করেছেন বরিশাল মেট্রোপলিটনের উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) আলী আশরাফ ভূঁঞা।

তিনি জানান, ১ নভেম্বর শুক্রবার রাত ১১টায় চালককে পটুয়াখালী খাসেরহাট গ্রাম থেকে গ্রেফতার করা হয়।

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

উপ-পুলিশ কমিশনার আলী আশরাফ ভূঁঞা জানান, আমরা চালককে গ্রেফতার করেছি। তাকে আইনের মাধ্যমে যথাযথ শাস্তি প্রদান করা হবে।

উল্লেখ্য, গত ২৯ অক্টোবর মঙ্গলবার রাতে বাসের ধাক্কায় নিহত হয় বরিশাল বিশ্ববিদ্যালয়ের পরিসংখ্যান বিভাগের ২০২২-২৩ শিক্ষাবর্ষের শিক্ষার্থী মাইশা ফৌজিয়া মিম। বিশ্ববিদ্যালয়ের ভোলা রোড সংলগ্ন মোড়ে নারায়ণগঞ্জ এক্সপ্রেস নামে একটি বাস তাকে চাপা দেয়। এ ঘটনায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা বাসটিতে আগুন দেন এবং ঢাকা-কুয়াকাটা মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ


জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
জামায়াত নেতার ছেলে আপত্তিকর অবস্থায় আটক
২৫ অক্টোবর ২০২৬ রাত ১০:০১:৩৫


এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
এবার গোলাপি আভায় অভিনেত্রী জয়া
২৫ অক্টোবর ২০২৬ রাত ০৯:০২:২০



পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
পুলিশের ঊর্ধ্বতন ৩ কর্মকর্তাকে বদলি
২৫ অক্টোবর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৫:৪৬