• ঢাকা
  • |
  • শনিবার ১৬ই কার্তিক ১৪৩৩ সকাল ১১:৪৫:০৩ (31-Oct-2026)
  • - ৩৩° সে:

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ বছরের চিত্র খুবই হতাশাজনক: নবনিযুক্ত উপাচার্য

২ অক্টোবর ২০২৪ সন্ধ্যা ০৭:৫৯:৩৯

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ৭ বছরের চিত্র খুবই হতাশাজনক: নবনিযুক্ত উপাচার্য

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের সাত বছরের যে চিত্র তা খুবই হতাশাজনক বলে মন্তব্য করেছেন বিশ্ববিদ্যালয়ের নবনিযুক্ত ভাইস-চ্যান্সেলর (উপাচার্য) প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার।

২ অক্টোবর বুধবার বেলা ১টায় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ ও শাহজাদপুরের সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এ মন্তব্য করেন।

বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-৩ এ প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদারের সভাপতিত্বে অনুষ্ঠিত মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ, রেজিস্ট্রার (অতিরিক্ত দায়িত্ব) মো. গোলাম সরোয়ার এবং শাহজাদপুর ও রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকবৃন্দ।

আরও পড়ুন

কুয়েটে ৫ শিক্ষকসহ ৭জন বরখাস্ত

বক্তব্যের শুরুতে ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধের সকল বীর শহীদ ও ২০২৪ সালের জুলাই-আগস্টে গণঅভ্যুত্থানে নিহত আবু সাঈদসহ সকল বীর শহিদের স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা জানান ও বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন। তিনি জুলাই-আগস্ট গণঅভ্যুত্থানে আহতদের দ্রুত সুস্থতা কামনা করেন। এসময় নোবেল বিজয়ী বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানান ও আত্মার শান্তি কামনা করেন তিনি। 

প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, সাংবাদিকরা হচ্ছে রাষ্ট্রের চতুর্থ স্তম্ভ, রাষ্ট্র সংস্কারে তাদের অনেক বড় ভূমিকা রয়েছে। 

তিনি বলেন, ১৯৭১ সালের মুক্তিযুদ্ধ থেকে শুরু করে ২০২৪ সালের জুলাই-আগস্টের আন্দোলনে আপনাদের গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল, এজন্য আমি আপনাদের অভিবাদন জানাই। 

আরও পড়ুন

এয়ার অ্যাম্বুলেন্সে ঢাকায় এনেও বাঁচানো গেল না রাবির ছাত্রী চেসি ত্রিপুরাকে

তিনি আরও বলেন, আমি রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে যোগদান করার পরপরই বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, প্রক্টরিয়াল বডি, প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী সাধারণ শিক্ষার্থী ও শাহজাদপুরের স্থানীয় প্রশাসন ও স্টেকহোল্ডারগণের সাথে মতবিনিময় করেছি, তাদের মতামত ও পরামর্শ নিয়েছি। সেই অনুযায়ী বিভিন্ন পদক্ষেপ চলমান আছে। 

ভাইস-চ্যান্সেলর মহোদয় আরও বলেন, বিশ্ববিদ্যালয়ের বয়স ৭ বছর অতিক্রম করলেও বিশ্ববিদ্যালয়ের স্থায়ী কোনো অবকাঠামো নাই। একজন নাগরিক হিসেবে আমি প্রত্যাশা করেছিলাম রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ নামটি যেমন বিশ্বমানের বিশ্ববিদ্যালয়টিও বিশ্বমানের হবে। কিন্তু এই সাত বছরে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের যে চিত্র তা খুবই হতাশাজনক। এছাড়াও শিক্ষার্থীদের ক্লাসরুমের সংকটসহ নানাবিধ সমস্যা রয়েছে। সেই সমস্ত সমস্যা সমাধানে তিনি উপস্থিত সকলের সহযোগিতা কামনা করেন। 

এসময় উপস্থিত সাংবাদিক প্রতিনিধিগণ তাদের মতামত ও পরামর্শ প্রদান করেন এবং রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের উন্নয়নে সবসময় পাশে থেকে সহযোগিতা করার ক্ষেত্রে আশ্বাস প্রদান করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
নামাজের সময়সূচি: ৩১ অক্টোবর ২০২৬
৩১ অক্টোবর ২০২৬ সকাল ১০:৩৮:২৯





টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
টিভিতে আজকের খেলা (৩১ অক্টোবর)
৩১ অক্টোবর ২০২৬ সকাল ০৮:৩২:২৪