• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:১৮:২৪ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

হাবিপ্রবি গাজীপুর জেলা সমিতির নেতৃত্বে তন্ময় আরিফুল

২ অক্টোবর ২০২৪ সকাল ০৯:৩৯:২২

হাবিপ্রবি গাজীপুর জেলা সমিতির নেতৃত্বে তন্ময় আরিফুল

হাবিপ্রবি প্রতিনিধি: দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে (হাবিপ্রবি) গাজীপুর জেলা কল্যাণ সমিতির আংশিক কমিটি গঠিত হয়েছে। কমিটিতে সভাপতি হয়েছেন শিশির কর তন্ময় এবং আরিফুল ইসলাম সাধারণ সম্পাদক হিসেবে মনোনীত হয়েছেন।

১ অক্টোবর মঙ্গলবার সমিতির সাবেক সভাপতি মো. রাজিব মিয়া ও সাধারণ সম্পাদক ইমরান হোসেনের স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

নবগঠিত কমিটির সভাপতি শিশির কর তন্ময় বলেন, গাজীপুর জেলা ছাত্রকল্যাণ সমিতি হাবিপ্রবি গাজীপুর জেলার ছাত্রছাত্রীদের প্রাণের সংগঠন। এই জেলা সমিতি সকলের ভ্রাতৃত্ব ও বন্ধনের জায়গা। এখানে গাজীপুরবাসী একত্রিত হয়ে নিজেদের মধ্যে সম্পর্কের বন্ধন আরও সুদৃঢ় ও মজবুত করব। আমার এই যাত্রায় সকলের সহযোগিতা কামনা করছি।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

গাজীপুর জেলা ছাত্র কল্যাণ সমিতিকে এগিয়ে নিতে সাধারণ সম্পাদক আরিফুল ইসলাম বলেন, হাবিপ্রবি আমাদের প্রাণের সংগঠন ও পরিবার । এই পরিবারের বন্ধন আরও মজবুত করে পরিবারকে সময়ের সাথে তাল মিলিয়ে সামনে এগিয়ে নিয়ে যেতে পারি এ জন্য সবার নিকট দোয়া প্রার্থী।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯