• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৫:৪৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

৬ আগস্ট ২০২৪ বিকাল ০৫:১৬:১৭

ক্যাম্পাসে ছাত্ররাজনীতি নিষিদ্ধ চায় হাবিপ্রবির বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন

হাবিপ্রবি প্রতিনিধি: দলীয় লেজুড়বৃত্তিক ছাত্ররাজনীতির পরিবর্তে ছাত্র সংসদকে কার্যকর করে নিয়মিত নির্বাচনের দাবি জানিয়েছেন হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের নেতৃবৃন্দ।

৬ আগস্ট মঙ্গলবার বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটকের সামনে বিজয় মিছিলের শুরুতে তারা এসব কথা বলেন।

তারা বলেন, ক্যাম্পাসে অতিমাত্রায় শিক্ষক ও ছাত্র রাজনীতির ফলে শিক্ষার সুষ্ঠু পরিবেশ ব্যাহত হয়েছে বিগত দিনগুলোতে। ক্লাসরুম, ল্যাব সংকট রয়েছে বিশ্ববিদ্যালয়ে। সেইসাথে অনিয়মিত ক্লাস সেশনজটের কারণ হয়ে দাঁড়িয়েছে।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

বিশ্ববিদ্যালয়ের সর্বশেষ নিয়োগ নিয়েও প্রশ্ন তোলেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন হাবিপ্রবির নেতৃবৃন্দ। তারা বলেন, সর্বশেষ যে নিয়োগ হয়েছে তা মেধার ভিত্তিতে নয়, বরং দলীয় বিবেচনায় হয়েছে। আমরা এ নিয়োগ বাতিল চাই। আমরা একদিকে বিশ্ববিদ্যালয়ের র‍্যাঙ্কিং নিয়ে কথা বলি, অন্যদিকে এমন মানহীন কাজ করি। এসব বন্ধ করতে হবে। কর্মকর্তারা-কর্মচারীদেরও দলীয় রাজনীতি বন্ধ করতে হবে। ক্যাম্পাসে সব ধরনের ছাত্র রাজনীতি অবিলম্বে বন্ধ ঘোষণা করতে হবে। মেধার ভিত্তিতে হলের সিট বণ্টন করতে হবে। যাদের ছাত্রত্ব শেষ, তাদের আর হলে থাকা যাবে না।

বক্তব্য শেষে র‍্যালিটি রংপুর-দিনাজপুর মহাসড়কে উঠে প্রধান ফটকে এসে শেষ হয়।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২