• ঢাকা
  • |
  • শনিবার ৭ই চৈত্র ১৪৩২ সকাল ০৯:১৯:২০ (21-Mar-2026)
  • - ৩৩° সে:

খুকৃবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

১৪ জুলাই ২০২৪ সন্ধ্যা ০৬:৩৪:৫৬

খুকৃবিতে বিশ্ববিদ্যালয় দিবস পালিত

খুলনা ব্যুরো: বর্ণাঢ্য আয়োজনে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ে (খুকৃবি) ১০ম বিশ্ববিদ্যালয় দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ, শোভাযাত্রা, কেক কাটা, বেলুন উড্ডয়ন, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আলোকসজ্জাসহ নানা কর্মসূচির আয়োজন করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

১৪ জুলাই রোববার সকালে বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী ক্যাম্পাস-১ এ জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয় পতাকা উত্তোলন করে উপাচার্য প্রফেসর ড. আবুল কাসেম চৌধুরী বিশ্ববিদ্যালয় দিবসের উদ্বোধন করেন। এরপর উপাচার্যের নেতৃত্বে ক্যাম্পাসে এক বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়।

Ad
Ad

শোভাযাত্রা শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয় এবং উপাচার্য খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীদের নিয়ে কেক কাটেন।

Ad

এ সময় আরও উপস্থিত ছিলেন রেজিস্ট্রার ডা. খন্দকার মাজহারুল আনোয়ার, খুকৃবি ছাত্রলীগের সভাপতি এস এম তানসেন ইসলামসহ খুকৃবি শাখা ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থী এবং কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।

উপাচার্য ড. আবুল কাসেম চৌধুরী তার বক্তব্যে বলেন, দেশের উচ্চশিক্ষা ও গবেষণার ক্ষেত্রে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয় ইতোমধ্যে আস্থা তৈরিতে সক্ষম হয়েছে। জ্ঞান-বিজ্ঞানের প্রায় সব শাখার সম্মিলনে বিশ্ববিদ্যালয়টি পূর্ণাঙ্গরূপ পাওয়ার পথে এবং স্মার্ট বাংলাদেশ গড়ার লক্ষে খুলনা কৃষি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অনেক দূর এগিয়ে যাবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
ঈদের শুভেচ্ছা জানালেন মুজতবা খামেনি
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:১৫:২৪


জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
জাতীয় মসজিদে এবারও ঈদের পাঁচটি জামাত
২১ মার্চ ২০২৬ সকাল ০৯:০৩:৩৩



আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
আজ ঈদ, ঘরে ঘরে আনন্দ
২১ মার্চ ২০২৬ সকাল ০৮:৩৩:১২




রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
রাজধানীতে কোথায় কখন ঈদের জামাত
২০ মার্চ ২০২৬ রাত ০৯:১১:৫১


Follow Us