• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ১০:০৩:৪০ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করল মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

৮ জুলাই ২০২৪ সকাল ০৮:১৬:৪৭

বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করল মাভাবিপ্রবি শিক্ষার্থীরা

মাভাবিপ্রবি প্রতিনিধি: সরকারি চাকরিতে কোটা-ব্যবস্থা বাতিল করে ২০১৮ সালে সরকারের জারি করা বিজ্ঞপ্তি পুনর্বহালের দাবিতে বৃষ্টি উপেক্ষা করে ঢাকা-টাঙ্গাইল মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন মাওলানা ভাসানী বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (মাভাবিপ্রবি) শিক্ষার্থীরা।  

৭ জুলাই রোববার সকাল ১০টায় টাঙ্গাইল শহরের পুরাতন বাসস্ট্যান্ডে একত্রিত হয়ে তারা ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের আশিকপুর বাইপাসে অবস্থান নেন।

এ সময় ঢাকা-টাঙ্গাইল হাইওয়ে রোডের দুপাশে প্রায় ৫৫ কিলোমিটার পর্যন্ত (আশেকপুর বাইপাস থেকে বঙ্গবন্ধু সেতু ১৯ কি.মি এবং আশেকপুর বাইপাস থেকে মির্জাপুর ৩৬ কি.মি) যানজটের সৃষ্টি হয়। এর ফলে অসংখ্য যাত্রী ও পণ্যবাহী যানবাহন আটকা পড়ে।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

তবে শিক্ষার্থীরা অ্যাম্বুলেন্স এবং রোগীবাহী অন্যান্য যানবাহনের যাতায়াতে কোনো বিঘ্ন সৃষ্টি করেননি।

মহাসড়ক অবরোধ করে শিক্ষার্থীরা কোটা পদ্ধতি বাতিলের দাবিতে, ‘মুক্তিযুদ্ধের মূলকথা, সুযোগের সমতা’, ‘সারা বাংলায় খবর দে, কোটা প্রথার কবর দে’, ‘আঠারোর হাতিয়ার, গর্জে উঠুক আরেকবার’, ‘জেগেছে রে জেগেছে, ছাত্রসমাজ জেগেছে’, ‘কোটা না মেধা, মেধা মেধা’, ‘মুক্তিযুদ্ধের বাংলায়, বৈষম্যের ঠাঁই নাই’ এসব স্লোগান দিতে থাকেন।

আন্দোলনে অংশ নেয়া এক শিক্ষার্থী বলেন, আমরা শিক্ষার্থীরা কখনও সারাদিন রাস্তায় রাস্তায় আন্দোলন করতে চাই না, আমরা পড়াশোনা করতে চাই। কিন্তু আমাদের কিছু করার নাই। কারণ, যে পরিমাণ কোটা, তাতে দেশের মেধাবীরা চাকরি না পেয়ে দেশের বাইরে চলে যাবে, দেশে সরকারি চাকরি করার আগ্রহও হারাবে।

আরও পড়ুন

ঢাবি শিক্ষার্থী নাবিলাকে ১ টাকা জরিমানা, জমা দিতে হলো ব্যাংকে

আরেক শিক্ষার্থী বলেন, এই আন্দোলন কোনো সরকার বিরোধী আন্দোলন না, এই আন্দোলন আমাদের সকলের ভবিষ্যৎ নিশ্চিতের আন্দোলন। যৌক্তিক দাবি আদায়ের আন্দোলন। আমরা শান্তিপূর্ণভাবে আমাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যেতে চাই।

শিক্ষার্থীরা তাদের দাবি না মেনে নেয়া হলে আন্দোলন চালিয়ে যাওয়ার কথা জানান। পাশাপাশি কঠোর আন্দোলনের হুঁশিয়ারি দেন।

উল্লেখ্য অবরোধ কর্মসূচির মধ্যে বৃষ্টি শুরু হলেও শিক্ষার্থীরা তাদের কর্মসূচি চালিয়ে যান। প্রায় দেড় ঘণ্টার অবস্থান কর্মসূচি পালন করে শিক্ষার্থীরা বেলা ১২টায় মহাসড়ক ত্যাগ করেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২