• ঢাকা
  • |
  • বৃহঃস্পতিবার ২৮শে কার্তিক ১৪৩৩ সকাল ১১:১১:১০ (12-Nov-2026)
  • - ৩৩° সে:

খুলনায় টানা ৩য় দিনের মত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট অব্যাহত

৩ জুলাই ২০২৪ দুপুর ১২:৪১:২০

খুলনায় টানা ৩য় দিনের মত বিশ্ববিদ্যালয় শিক্ষকদের ধর্মঘট অব্যাহত

খুলনা ব্যুরো: সার্বজনীন পেনশন স্কিম সংক্রান্ত ‘বৈষম্যমূলক’ প্রজ্ঞাপন প্রত্যাহার, বিশ্ববিদ্যালয় শিক্ষকদের জন্য সুপারগ্রেড কার্যকর এবং স্বতন্ত্র বেতন  প্রবর্তনের দাবিতে খুলনায় বিশ্ববিদ্যালয় শিক্ষকদের কর্মবিরতি অব্যহত রয়েছে।

খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় এবং খুলানা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা ৩ জুলাই বুধবার টানা ৩য় দিনের মত এই কর্মবিরতি পালন করছেন।

সকালে নিজ নিজ কর্মস্থালে যোগ না দিয়ে খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক কর্মচারীরা প্রশাসনিক ভবনের সামনে অবস্থান নিয়ে কর্মবিরতি পালন করছেন তারা।

আরও পড়ুন

ঢাবিতে ককটেল বিস্ফোরণে জাড়িত থাকা দুই কর্মকর্তা-কর্মচারী বরখাস্ত

কর্মসূচি চলাকালে এক সমাবেশ অনুষ্ঠিত হয়। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের প্রফেসর ডক্টর মো. আব্দুল হাসিব, ড. মো. আলমগীর হোসেন, প্রকৌশলী মো. আসলাম পারভেজসহ শিক্ষকগণ এ সময় বক্তৃতা করেন।

বক্তারা প্রত্যয় স্কিম বাতিল করার জন্য প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেন। খুলনা বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরাও অনুরূপ কর্মসূচি পালন করেছেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ

আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
আবুধাবিতে রাশিয়া-ইউক্রেন সংলাপে অগ্রগতি
১২ নভেম্বর ২০২৬ সকাল ১১:০৬:৩৫



ফের কমলো স্বর্ণের দাম
ফের কমলো স্বর্ণের দাম
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:৪২:১৩


সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
সেনাবাহিনীতে অফিসার পদে আবেদনের সুযোগ
১২ নভেম্বর ২০২৬ সকাল ১০:২৫:১০