• ঢাকা
  • |
  • সোমবার ২৫শে কার্তিক ১৪৩৩ রাত ০৯:৪৯:৫৮ (09-Nov-2026)
  • - ৩৩° সে:

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ববিতে মানববন্ধন

৪ জুন ২০২৪ দুপুর ১২:৩৬:১৯

সার্বজনীন পেনশন স্কিম বাতিলের দাবিতে ববিতে মানববন্ধন

ববি প্রতিনিধি: দেশের স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারীদের জন্য সার্বজনীন পেনশন সংক্রান্ত বৈষম্যমূলক প্রজ্ঞাপন প্রত্যাহারের দাবিতে বরিশাল বিশ্ববিদ্যালয়ে (ববি) মানববন্ধন কর্মসূচি পালিত হয়েছে।

৩ জুন সোমবার সকাল ১১টায় বরিশাল বিশ্ববিদ্যালয় সংলগ্ন ঢাকা পটুয়াখালী মহাসড়কে মানববন্ধন ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়। মানববন্ধনে বরিশাল বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা কর্মচারীরা অংশগ্রহণ করেন।

বাংলাদেশ আন্ত:বিশ্ববিদ্যালয় অফিসার্স ফেডারেশনের সহসভাপতি এবং বরিশাল বিশ্ববিদ্যালয় অফিসার্স অ্যাসোসিয়েশনের সভাপতি বাহাউদ্দিন গোলাপের সভাপতিত্বে সাধারণ সম্পাদক নাদিম মল্লিক সঞ্চালনা করেন।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

এতে বক্তব্য রাখেন ফাতেমা মমতাজ মলি ও মো. আতিকুর রহমান। দাবিতে একাত্মতা প্রকাশ করে আরও বক্তব্য রাখেন কল্যাণ পরিষদ গ্রেড ১১-১৬ এর সভাপতি আরিফ হোসেন সুমন, সাবেক সভাপতি শাহাজাদা খান এবং কল্যাণ পরিষদ গ্রেড ১৭ থেকে ২০ এর সভাপতি আরিফ সিকদার।

প্রসঙ্গত, মার্চ মাসে পেনশন সংক্রান্ত একটি প্রজ্ঞাপন জারি করে অর্থ মন্ত্রণালয়। এতে বলা হয়, স্বশাসিত, স্বায়ত্তশাসিত, রাষ্ট্রায়ত্ত, সংবিধিবদ্ধ বা সমজাতীয় সংস্থা এবং এসব সংস্থার অধীন থাকা অঙ্গপ্রতিষ্ঠানসমূহের চাকরিতে যেসব কর্মকর্তা বা কর্মচারী রয়েছেন, তাদের যে নামেই অবহিত করা হউক না কেন, ১ জুলাই ২০২৪ এর পর থেকে যারা নতুন করে যোগদান করিবেন, তারা সর্বজনীন পেনশন ব্যবস্থাপনার আওতায়ভুক্ত হবেন।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ




রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯





বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
বড় সুখবর পেলেন গ্রাম পুলিশ সদস্যরা
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:০৪:২২