• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২৫শে কার্তিক ১৪৩৩ ভোর ০৪:৫৬:৫৩ (10-Nov-2026)
  • - ৩৩° সে:

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা অনুষ্ঠিত

২৪ মে ২০২৪ সন্ধ্যা ০৬:২৭:২৪

বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ে ভর্তি মেলা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের (বিআইইউ) স্থায়ী ক্যাম্পাসে ফল সেমিস্টার ২০২৪-এর ভর্তি মেলা অনুষ্ঠিত হয়েছে। ২৪ মে শুক্রবার বিআইইউ’র স্থায়ী ক্যাম্পাসে এ মেলার আয়োজন করা হয়।

এতে সভাপতির বক্তব্য রাখেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মো. আমিনুল হক ভূইয়া। তিনি বলেন, আামাদের ক্যাম্পাস রাজনীতি মুক্ত। সবুজ ক্যাম্পাস ও চমৎকার শিক্ষা পরিবেশে ছাত্র ও ছাত্রীদের মেধা ও মননে অনুকূল প্রভাব রাখছে। এতে শিক্ষার্থীরা উপযুক্ত শিক্ষা গ্রহণ করে, নিজেকে ভবিষ্যতের সুনাগরিক হিসেবে গড়ে তুলতে পারছে। তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় হলো জ্ঞান চর্চার কেন্দ্রস্থল। জ্ঞান অর্জনের উদ্দেশ্য হলো, নিজেকে যুক্তিবাদী ও নৈতিকতা জ্ঞান  সম্পন্ন মানুষ হিসেবে গড়ে তোলা।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের বোর্ড অব ট্রাস্টিজের সদস্য সচিব সাইয়েদ উছামা আল মুসাদ্দেক ভর্তিচ্ছু শিক্ষার্থীদের স্বাগত জানিয়ে বলেন, জ্ঞান অর্জন ও মানবিক মানুষ গড়ে উঠতে বাংলাদেশ ইসলামী বিশ্ববিদ্যালয়ের বিকল্প নেই।

আরও পড়ুন

আজ যা কিছু সুন্দর-সফল, সমস্ত অবদান জিয়াউর রহমানের: ঢাবি উপাচার্য

স্বাগত বক্তব্য রাখেন রেজিস্ট্রার বদরুল হায়দার চৌধুরী। এছাড়াও ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের কলা ও সামাজিক বিজ্ঞান অনুষদের ডিন প্রফেসর ড. আ. ন. ম. রফিকুর রহমান, ভারপ্রাপ্ত প্রক্টর মোহাম্মদ মারুফ বক্তব্য রাখেন। এ সময়ে বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, কো-অর্ডিনেটর, শিক্ষক, অভিভাবক, কর্মকর্তা ও ভর্তিচ্ছু  শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

এ সময় ভর্তি মেলায় কযেকজন শিক্ষার্থীর হাতে ভর্তি ফরম তুলে দেয়া হয়। উল্লেখ্য, ২৪ মে থেকে ৩১ মে ২০২৪ পর্যন্ত ভর্তি মেলা চলবে। ভর্তি মেলা চলাকালীন ভর্তি ফি-এর ওপর ৫০% ছাড়ের পাশাপাশি স্পট অ্যাডমিশনের ওপর থাকছে বিশেষ ছাড়। ভর্তি মেলা ৩১ মে শেষ হলেও ফল সেমিস্টার-২০২৪ এর ভর্তি কার্যক্রম চলমান থাকবে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ






রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
রাজধানীর ফার্মগেটে বাসে আগুন
৯ নভেম্বর ২০২৬ সন্ধ্যা ০৭:৪৬:০৯