• ঢাকা
  • |
  • মঙ্গলবার ১০ই অগ্রহায়ণ ১৪৩৩ সকাল ১০:০৩:২৫ (24-Nov-2026)
  • - ৩৩° সে:

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ঈদ উপহার

২৪ মার্চ ২০২৪ সকাল ১১:৫২:৫০

মাদ্রাসা শিক্ষার্থীদের জন্য রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাবের ঈদ উপহার

রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি: মাদ্রাসার শিশুদের নিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব এক ভিন্নধর্মী ইফতার মাহফিলের আয়োজন করেছে। ইফতারের পাশাপাশি মাদ্রাসার ১০ শিশুর হাতে তুলে দিয়েছে ঈদ উপহার।

২৩ মার্চ শনিবার রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের আশেপাশের মাদ্রাসার শিশুদের নিয়ে বিশ্ববিদ্যালয়ের অ্যাকাডেমিক ভবন-২ এ এই আয়োজন করে ক্যারিয়ার ক্লাব। এ সময় উপস্থিত ছিলেন রবি ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার এবং প্রেসিডেন্ট সাব্বির হোসেন, সেক্রেটারি গোলাম সাব্বির সাইফ, ট্রেজারার রুকাইয়া ইসলাম সুস্মিতা এবং গভর্নিং বডির অন্যান্য সদস্য।

এ সময় মাদ্রাসার এক শিশু জানায়, পুরো রমজান মাস আমরা পরিবার ছাড়া কাটাই। আজ রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের ভাইদের সাথে ইফতার করতে পেরে মনে হলো নিজের পরিবারের সাথে ইফতার করছি। সেই সাথে ভাইদের দেওয়া ঈদ উপহার পেয়ে খুবই ভালো লাগছে।

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর ৬২তম জন্মদিন: ঢাবিতে ৬২ ধরনের গাছের চারা রোপণ

রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের ক্যারিয়ার ক্লাবের প্রেসিডেন্ট সাব্বির হোসেন জানান, পবিত্র মাহে রমজানের রহমতের দিনে মাদ্রাসার শিশুদের সাথে ইফতার এবং পবিত্র ঈদুল ফিতরের ঈদ আনন্দ ভাগাভাগি করার মধ্যে থাকা যে তৃপ্তি, এটা এক অসাধারণ অনূভুতি। রবীন্দ্র বিশ্ববিদ্যালয় ক্যারিয়ার ক্লাব প্রতি বছরের ন্যায় এ বছরও এই আয়োজন করেছে।

ক্যারিয়ার ক্লাবের উপদেষ্টা প্রশান্ত কুমার পোদ্দার বলেন, ঈদ মানেই আনন্দ। ঈদের আনন্দ মাদ্রাসার শিশুদের মাঝে ভাগাভাগি করে নিতে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা। আমরা চেষ্টা করব তাদের জন্য ভবিষ্যতে আরও ভালো কোনো উদ্যোগ নিয়ে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ গড়ার পথে সহায়ক হতে।

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ





নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
নিজের বায়োপিকে অভিনয়ে আপত্তি নেই ববিতার
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৮:১২:২৬


আজকের নামাজের সময়সূচি
আজকের নামাজের সময়সূচি
২৪ নভেম্বর ২০২৬ সকাল ০৭:৩৪:১৮