• ঢাকা
  • |
  • মঙ্গলবার ২১শে মাঘ ১৪৩২ দুপুর ০২:১৫:৫৬ (03-Feb-2026)
  • - ৩৩° সে:

অবরোধের প্রতিবাদে পাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

১০ নভেম্বর ২০২৩ সকাল ০৯:৩০:৩৬

অবরোধের প্রতিবাদে পাবিপ্রবি ছাত্রলীগের বিক্ষোভ

পাবিপ্রবি প্রতিনিধি: দেশব্যাপী বিএনপি-জামায়াতের ডাকা হরতাল-অবরোধের প্রতিবাদে বিক্ষোভ মিছিল এবং সমাবেশ করেছে পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (পাবিপ্রবি) শাখা ছাত্রলীগ। ৯ নভেম্বর বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টায় বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সদস্যবৃন্দ এ সমাবেশের আয়োজন করে।

Ad

বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে থেকে শাখা ছাত্রলীগের সভাপতি ফরিদুল ইসলাম বাবু ও সাধারণ সম্পাদক নুরুল্লাহর নেতৃত্বে সাধারণ শিক্ষার্থী ও ছাত্রলীগ নেতাকর্মীদের সাথে নিয়ে একটি বিক্ষোভ মিছিল বের করা হয়। মিছিলটি বিশ্ববিদ্যালয়ের প্রধান ফটক, ঢাকা-পাবনা মহাসড়ক ও ক্যাম্পাসের বিভিন্ন স্থান প্রদক্ষিণ করে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় স্বাধীনতা চত্বরে গিয়ে সমাবেশে মিলিত হয়। 

Ad
Ad

এসময় ছাত্রলীগ নেতৃবৃন্দ দেশবিরোধী অপশক্তির বিরুদ্ধে সোচ্চার হতে সবাইকে আহ্বান জানান। সমাবেশে ছাত্রলীগ নেতারা বলেন, অগ্নি-সন্ত্রাস ও সহিংসতা ছড়িয়ে মুক্তিযুদ্ধের চেতনাবিরোধীরা কখনোই সফল হতে পারবে না। 

Recent comments

Latest Comments section by users

No comment available

সর্বশেষ সংবাদ










আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
আজকে সোনার ভরিতে দাম বাড়ল ৫৪২৪ টাকা
৩ ফেব্রুয়ারি ২০২৬ সকাল ১১:৫৬:১৫


Follow Us